
শেষ আপডেট: 27 March 2023 18:09
দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব ক্রিকেটে এমন ঘটনা ঘটলেও হাতে গোনা কয়েকটি দৃষ্টান্ত রয়েছে। নিজের জীবন বিপন্ন করে এক খুদে বলবয়কে বাঁচালেন রোভম্যান পাওয়েল (Rovman Powell)।
ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে টি ২০ ম্যাচে এমনই ঘটনা ঘটেছে। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে করে ৫ উইকেটে ২৫৮ রান। জনসন চার্লস ৪৬ বলে ১১৮ রান করেন। কাইল মেয়ার্স ২৭ বলে ৫১ রান করেন। শেষের দিকে রোভম্যান পাওয়েল ১৯ বলে ২৮ রান ও রোমারিও শেফার্ড ১৮ বলে ৪১ রান করেন।
জবাবে ব্যাটিং করতে নেমে ১৮.৫ ওভারে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। ওপেনার কুইন্টন ডি কক মাত্র ৪৪ বলে ১০০ রান করেন। রিজা হেনড্রিকস ২৮ বলে ৬৮ রান করেন।
খেলার তখন ২.৫ ওভারের ঘটনা। ক্যারিবিয়ান বোলার আকিল হোসেনের বল কুইন্টন ডি’কক লং অফ বাউন্ডারিতে পাঠিয়েছিলেন। রোভম্যান পাওয়েল বলের পিছনে ধাওয়া করেন।
বাউন্ডারি লাইনের পাশে বসে ছিলেন দুই খুদে বল বয়। দুরন্ত গতিতে এগিয়ে যাওয়া পাওয়েলের সঙ্গে প্রায় ধাক্কা লেগে যাওয়ার পরিস্থিতি হয় তাদের। দ্রুত তিনি ওই খুদেকে বাঁচিয়ে নিজে ফেন্সিংয়ের ওপর পড়ে বড় চোট পান।
ওই ঘটনার পরে খেলাও বন্ধ থাকে কিছুক্ষণের জন্য। পাওয়েল চোট পেলেও দিল্লি ক্যাপিটালস জানিয়ে দিয়েছে তাঁর আইপিএল খেলতে সমস্যা হওয়ার কথা নয়।
ভারতীয় ক্রিকেটারের বাবা নিখোঁজ হন সকালে, দিনভর তল্লাশি, রাতে মিলল সন্ধান