Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

রোটারি-র ১০০ বছর, ফিরে দেখার সঙ্গে আগামীর পরিকল্পনা নিয়ে বিশ্ববাংলা সেন্টারে তিন দিন ধরে চলবে সম্মেলন

দ্য ওয়াল ব্যুরো: ১০০ বছর পূর্তি হতে চলেছে রোটারি ইন্ডিয়া সংস্থার। সেই উপলক্ষে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে ১৪ ফেব্রুয়ারি একটি সম্মেলন শুরু হবে। সম্মেলন চলবে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। মঙ্গলবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে একটি সাংবাদিক বৈঠ

রোটারি-র ১০০ বছর, ফিরে দেখার সঙ্গে আগামীর পরিকল্পনা নিয়ে বিশ্ববাংলা সেন্টারে তিন দিন ধরে চলবে সম্মেলন

শেষ আপডেট: 11 February 2020 15:19

দ্য ওয়াল ব্যুরো: ১০০ বছর পূর্তি হতে চলেছে রোটারি ইন্ডিয়া সংস্থার। সেই উপলক্ষে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে ১৪ ফেব্রুয়ারি একটি সম্মেলন শুরু হবে। সম্মেলন চলবে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। মঙ্গলবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে একটি সাংবাদিক বৈঠক এ কথা জানান রোটারির প্রেসিডেন্ট নমিনি শেখর মেহেতা। তিনি বলেন, "এই সম্মেলনের মূল উদ্দেশ্য হল, গত ১০০ বছরে রোটারি ইন্ডিয়া কী কী করেছে এবং আগামী দিনে আরও কী কী করতে পারব আমরা। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রোটারি ইন্ডিয়ার অন্যান্য পদাধিকারীরাও। জানা গেছে, ২২০টি দেশ থেকে প্রায় সাড়ে তিন হাজার রোটারিয়ান এই অনুষ্ঠানে অংশ নেবেন আগামী সপ্তাহে। ব্যবসায়িক ও পেশাদার ব্যক্তিদের নিয়ে গড়ে ওঠা বিশ্বব্যাপী সেবামূলক সংগঠন রোটারির ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। সমাজসেবা থেকে আন্তর্জাতিক বোঝাপড়ায় এ সংগঠনের ভূমিকা অপরিসীম। রোটারির তরফে এদিন জানানো হয়েছে, একাধিক ক্ষেত্রকে প্রাধান্য দিয়ে সমাজসেবার কাজ পরিচালনা করে থাকে তারা। সমাজের নানা স্তরে শান্তি প্রতিষ্ঠা ও সংঘর্ষ প্রতিরোধ করা, রোগ-ব্যাধি নিয়ন্ত্রণ ও তার চিকিৎসা, মা ও শিশুর স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষা ও স্বাক্ষরতা ও সমাজের অর্থনৈতিক উন্নয়ন। এ ছাড়াও রোটারির উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে বিশ্বকে পোলিও মুক্ত করা, আর্সেনিক-মুক্ত বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, পিছিয়ে থাকা মানুষদের জন্য স্বল্প খরচে গৃহ নির্মাণ, পঙ্গুদের জন্য উন্নত চিকিৎসা ও হুইল চেয়ার বিতরণ, বিভিন্ন প্রকার প্লাস্টিক সার্জারী যেমন ঠোঁটকাটা, গন্নাকাটা ইত্যাদি। এ ছাড়াও এখন প্রতিটি রোটারি ক্লাবই বৃক্ষরোপন, শীতবস্ত্র বিতরণ, বয়স্কদের জন্য শিক্ষার ব্যবস্থা-সহ নানা রকম বহুমুখী সামাজকি কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। গত একশো বছর ধরে এমন বহু কাজকর্মের কথাই আলোচিত হবে আসন্ন সম্মেলনে। সেই সঙ্গে থাকবে আগামী বছরগুলিতে আরও ভাল কাজ করার অঙ্গীকার ও পরিকল্পনা।

```