Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

নিউটাউনে সবুজ বাড়াতে নতুন আবাসনে ছাদ-বাগান বাধ্যতামূলক করার ভাবনা

দ্য ওয়াল ব্যুরো:‌ নিউটাউনের নতুন আবাসন, ভবনে ছাদ-বাগান (‌‌রুফটপ গার্ডেন)‌ বাধ্যতামূলক করা হচ্ছে।। নিউটাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ (‌এনকেডিএ)‌‌ এর জন্য নীতি তৈরি করেছে। কোনও আবাসনের ছাদে বাগানের জন্য কতটা জায়গা রাখতে হবে, প্রাথমিক ভাবে তাও ঠ

নিউটাউনে সবুজ বাড়াতে নতুন আবাসনে ছাদ-বাগান বাধ্যতামূলক করার ভাবনা

শেষ আপডেট: 12 July 2021 12:20

দ্য ওয়াল ব্যুরো:‌ নিউটাউনের নতুন আবাসন, ভবনে ছাদ-বাগান (‌‌রুফটপ গার্ডেন)‌ বাধ্যতামূলক করা হচ্ছে।। নিউটাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ (‌এনকেডিএ)‌‌ এর জন্য নীতি তৈরি করেছে। কোনও আবাসনের ছাদে বাগানের জন্য কতটা জায়গা রাখতে হবে, প্রাথমিক ভাবে তাও ঠিক করা হয়েছে। ছাদ–বাগান তৈরিতে মানুষকে আরও উৎসাহ দিতে বাড়ির নকশা অনুমোদনে ছাড়ের কথাও ভাবা হচ্ছে। নিউটাউনের অনেক আবাসনের ছাদে এমন বাগান রয়েছে। এবার তা আরও বেশি করে করার উদ্যোগ নেওয়া হয়েছে। এখন ছাদের ওপর জৈব উপায়ে বিভিন্ন ফল, সবজির চাষও হয়। আমফানের ফলে কলকাতা, নিউ টাউন, বিধাননগর–সহ রাজ্যের বিভিন্ন জায়গায় অনেক গাছ উপড়ে গিয়েছে। ছাদ–বাগান সেই ক্ষয়ক্ষতি মেটাতে অনেকটাই সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।

বিশ্বের অনেক শহরের আবাসনের ছাদে বাগান করে পরিবেশবান্ধব উপায়ে চাষবাস করা হয়। বাংলাদেশের ছাদ বাগান করতে বিশেষভাবে উৎসাহ দেয় সেদেশের সরকার। ঢাকায় আধুনিক বাড়িতেও ছাদ–বাগান খুবই জনপ্রিয়। সেখানে সরকারি স্তরে প্রতিযোগিতাও হয়। এবার সেটাই এ রাজ্যে আরও বেশি করে করার লক্ষ্য নেওয়া হয়েছে।

পাশাপাশি নিউটাউনে প্রচুর গাছপালা লাগানো হচ্ছে। এ পর্যন্ত ২২ হাজার গাছ লাগানো হয়েছে নিউটাউনে। সোমবার সেখানে এক অনুষ্ঠানে বাসিন্দাদের হাতে গাছের চারা তুলে দেন হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন এবং অন্যান্যরা। অনুষ্ঠানে বিশেষভাবে উৎসাহ দেওয়া হয় বাচ্চাদের। তাদের হাতে গাছের চারা তুলে দেন উদ্যোক্তারা। এনকেডিএ ঠিক করেছে আবাসনের ৪০ শতাংশ অংশ সবুজায়ন করার নির্দেশ দেওয়া হবে। ছাদে বাগান করলে নকশা অনুমোদনের ফি'ও কম নেওয়া হবে।

```