Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

Rohit Sharma: রোহিতরা যাবেন আয়ারল্যান্ডে, আইপিএলের পরেও ক্রিকেটারদের বিশ্রাম দেবে না বোর্ড

দ্য ওয়াল ব্যুরো: টানা ক্রিকেট খেলে চলেছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। তাঁদের কোনও বিশ্রাম নেই। আইপিএলের (IPL) পরেও তাঁরা উড়ে যাবে আয়ারল্যান্ডে (Ireland)। ওই সফরে টি ২০ ম্যাচ (T 20) খেলবে ভারতীয় দল। শুধু ভারতীয় দল নয়, পাশাপাশি আরও চারটি

Rohit Sharma: রোহিতরা যাবেন আয়ারল্যান্ডে, আইপিএলের পরেও ক্রিকেটারদের বিশ্রাম দেবে না বোর্ড

শেষ আপডেট: 2 March 2022 10:45

দ্য ওয়াল ব্যুরো: টানা ক্রিকেট খেলে চলেছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। তাঁদের কোনও বিশ্রাম নেই। আইপিএলের (IPL) পরেও তাঁরা উড়ে যাবে আয়ারল্যান্ডে (Ireland)। ওই সফরে টি ২০ ম্যাচ (T 20) খেলবে ভারতীয় দল। শুধু ভারতীয় দল নয়, পাশাপাশি আরও চারটি দল খেলবে ওই টি ২০ সিরিজে। দলগুলি হল, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। ওই দীর্ঘ সফরে মোট ১৫টি ম্যাচ খেলবে তারা। ২৬শে জুন থেকে এই টুর্নামেন্ট শুরু হবে, আয়ারল্যান্ডের পক্ষ থেকে এদিন এক বিবৃতিতে জানানো হয়েছে। ২৬ জুন মালাহাইডে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে হোম সিরিজের মরশুম শুরু করবে আয়ারল্যান্ড। এরপর ২৮ জুন দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে উভয় দল। ভারতীয় দলের ক্রিকেটারদের কোনও বিশ্রাম নেই। তাঁরা টানা খেলে চলেছেন। বোর্ডের খেলাতে পারলেই বেশি অর্থ কোষাগারে আসবে। East Bengal: ইস্টবেঙ্গল কর্তারা শুক্রবার বাংলাদেশ যাচ্ছেন, বিনিয়োগ নিয়ে বৈঠক বসুন্ধরা গ্রুপের সঙ্গে গত দু’বছরে করোনা কালে খেলা হয়নি, সেটি পুষিয়ে ফেলার জন্যই ম্যাচ খেলানো হচ্ছে ক্রিকেটারদের। তার থেকে প্রাসঙ্গিক বিষয়, বছরের বিভিন্ন সময়ে ম্যাচ খেলার ফলে বড় টুর্নামেন্টে গিয়ে ব্যর্থ হয় দল। সেইসময় বোর্ড, নির্বাচক কিংবা ক্রিকেটাররা অজুহাতের ঝাঁপি খুলে রাখেন। এরপর নিউজিল্যান্ড তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টির জন্য আয়ারল্যান্ডে যাবে। ১০ জুলাই মালাহাইডে প্রথম ওয়ানডে দিয়ে এই সিরিজ শুরু হবে। এরপর ১২ ও ১৫ জুলাই এখানে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ।

```