Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ভোট দিয়ে ছবি পোস্ট করতে গিয়ে জুড়লেন প্যারাগুয়ের পতাকা! বিতর্ক রবার্ট বঢরার পোস্ট ঘিরে

দ্য ওয়াল ব্যুরো: তাঁকে নিয়ে প্রায়ই আক্রমণ শানায় গেরুয়া শিবির। বিতর্কের একটা সুযোগও ছাড়েন না তিনিও। প্রায়ই নানা বিধ বিষয়ে নানা রকম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেন, অস্বস্তিকর বিতর্কেরও সৃষ্টি করেন। তাঁকে নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে বারবার। এ

ভোট দিয়ে ছবি পোস্ট করতে গিয়ে জুড়লেন প্যারাগুয়ের পতাকা! বিতর্ক রবার্ট বঢরার পোস্ট ঘিরে

শেষ আপডেট: 12 May 2019 16:30

দ্য ওয়াল ব্যুরো: তাঁকে নিয়ে প্রায়ই আক্রমণ শানায় গেরুয়া শিবির। বিতর্কের একটা সুযোগও ছাড়েন না তিনিও। প্রায়ই নানা বিধ বিষয়ে নানা রকম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেন, অস্বস্তিকর বিতর্কেরও সৃষ্টি করেন। তাঁকে নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে বারবার। এবার গোল বাঁধালেন একেবারে দেশের পতাকা নিয়ে। সংবেদনশীল এই বিষয়টি নিয়ে বড়সড় ভুল করে ফেলে, এখন গেরুয়া শিবিরের এবং নেটিজেনদের সমালোচনার মুখে প্রিয়ঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরা। রবিবার ষষ্ঠ দফার নির্বাচনে দিল্লিতে ভোট দিয়েছেন প্রিয়াঙ্কা ও রবার্ট। তাঁদের ছেলে বিদেশে থাকায় ভোট দিতে পারেননি এই বছর। নিজে ভোট দেওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন রবার্ট বঢরা। সকলকে ভোট দেওয়ার বার্তাও দেন তিনি। এই পর্যন্ত সবই ঠিক ছিল। কিন্তু তিনি গন্ডগোল বাঁধালেন, সেই পোস্টের শেষে দেশের পতাকার একটি আইকন দিতে গিয়েই। কারণ তিনি ভুল করে ভারতের বদলে প্যারাগুয়ের পতাকার আইকন দিয়ে দেন সেই পোস্টে। দেখুন সেই পোস্টের ছবি। ব্যস, সঙ্গে সঙ্গে শুরু সমালোচনা! ভোট দিয়েছেন ভারতে, অথচ পোস্ট করলেন প্যারাগুয়ের পতাকার ছবি!-- এমনটাই মন্তব্য করেন অনেকে। প্যারাগুয়ের পতাকার উপরের অংশ লাল ও নীচের অংশ নীল। মাঝখানে সাদা। ভারতের জাতীয় পতাকার সঙ্গে সামান্য মিল থাকলেও, পতাকার রঙগুলি একেবারেই আলাদা। এই পতাকার আইকন পোস্ট করেই বিপাকে পড়েছেন তিনি। ছবিটি দিয়ে তিনি লিখেছেন, “আমাদের অধিকারই আমাদের শক্তি। সবাই বেরিয়ে গিয়ে ভোট দিন। সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য সকলের সমর্থন প্রয়োজন।” এর পরেই প্যারাগুয়ের পতাকার আইকন দিয়ে ফেলেন তিনি। সেই ছবিটি অন্তত ২০০ বার রিটুইট হয়েছে। লাইক পড়েছে হাজার খানা। যদিও পরে তিনি ভুল বুঝতে পেরে পোস্টটি ডিলিট করে নতুন করে ভারতের পতাকা দিয়ে একটি ছবি পোস্ট করেন। কিন্তু পুরনো ভুল পোস্টটি তত ক্ষণে ভাইরাল। উঠেছে সমালোচনার ঝড়। কেউ জানতে চেয়েছেন রবার্ট প্যারাগুয়েতে ভোট দিলেন কি না। কেউ বা জানতে চেয়েছেন, তিনি প্যারাগুয়োর বাসিন্দা হলেন কি না। পরে নতুন ছবি দেওয়া নতুন পোস্টটি পুরনো ভুল খানিকটা সামাল দেয়। দেখুন নতুন সেই পোস্ট। https://twitter.com/irobertvadra/status/1127577717874913280

```