Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ভিড়ে ঠাসা বড়বাজারে ভর সন্ধেয় ডাকাতি! অফিসে ঢুকে, মাথায় রিভলভার ঠেকিয়ে, লুট ১৫ লক্ষ টাকা

যেভাবে বড়বাজারের মতো জনবহুল এলাকায় ঘটনাটি ঘটেছে, তাতে আতঙ্ক ছড়িয়েছে আশেপাশের অন্যান্য বেসরকারি সংস্থার কর্মীদের মধ্যেও।

ভিড়ে ঠাসা বড়বাজারে ভর সন্ধেয় ডাকাতি! অফিসে ঢুকে, মাথায় রিভলভার ঠেকিয়ে, লুট ১৫ লক্ষ টাকা

ফাইল ছবি।

শেষ আপডেট: 5 March 2025 12:50

দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় অফিসের মধ্যে ঢুকে দুঃসাহসিক ডাকাতি (Robbery in Barabazar)।

পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার সন্ধেয়  বড়বাজারের সিনাগগ স্ট্রিটের একটি বেসরকারি অফিসের মধ্যে ঢুকে মালিকের মাথায় বন্দুক ঠেকিয়ে নগদ প্রায় ১৫ লক্ষ টাকা লুট করে পালিয়েছে তিন ডাকাত। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

খতিয়ে দেখা হচ্ছে আশেপাশের সিসিটিভি ফুটেজ। তবে যেভাবে বড়বাজারের মতো জনবহুল এলাকায় ঘটনাটি ঘটেছে, তাতে আতঙ্ক ছড়িয়েছে আশেপাশের অন্যান্য বেসরকারি সংস্থার কর্মীদের মধ্যেও। 

কীভাবে ডাকাতির ঘটনা ঘটল?

পুলিশের কাছে সংশ্লিষ্ট বেসরকারি সংস্থার মালিক ও কর্মীরা জানিয়েছেন, সন্ধেয় অফিস বন্ধ করার তোড়জোড় চলছিল। সে সময় কাজের নাম করে অফিসের মধ্যে ঢোকে তিন যুবক। কথা বলতে বলতে মালিকের কাছে পৌঁছে যায়। এরপরই মাথায় বন্দুক ঠেকিয়ে ১৫ লক্ষ টাকা লুট করে।

তবে ডাকাতদের মুখ স্পষ্টভাবে বুঝতে পারেননি সংস্থার কর্মীরা। পুলিশকে তাঁরা জানিয়েছেন, ডাকাতদের দু'জনের মাথায় ছিল সাদা টুুপি এবং একজনের মাথায় লাল টুপি। পরে সিসিটিভি ফুটেজেও একই ছবি দেখতে পেয়েছে পুলিশ। 

বড় বাজার থেকে হাওড়া স্টেশন হয়ে দুষ্কৃতীরা পালিয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা। ঘটনায় বিহার-যোগের সম্ভাবনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

অন্যদিকে পোস্তা থানা এলাকাতেও এক ব‌্যবসায়ীর কাছ থেকে ২ লক্ষ টাকা লুটের অভিযোগ উঠেছে। হাওড়ার লিলুয়ার ওই ব‌্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


```