Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

হিন্দি ছবির কায়দায় মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতি দিল্লিতে

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির ব্যস্ত ফ্লাইওভার। আর সেখানেই মাথায় বন্দুক ঠেকিয়ে একেবারে ফিল্মি কায়দায় হলো ডাকাতি। শিকার দিল্লিরই এক ব্যবসায়ী। পাশ দিয়ে যাওয়া যাত্রীরা মোবাইল ক্যামেরায় ওই ঘটনার ভিডিও তোলেন। বছর চল্লিশের কশিশ বনসল। গাড়ি চালিয়ে গুরগ

হিন্দি ছবির কায়দায় মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতি দিল্লিতে

শেষ আপডেট: 4 August 2018 05:24

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির ব্যস্ত ফ্লাইওভার। আর সেখানেই মাথায় বন্দুক ঠেকিয়ে একেবারে ফিল্মি কায়দায় হলো ডাকাতি। শিকার দিল্লিরই এক ব্যবসায়ী। পাশ দিয়ে যাওয়া যাত্রীরা মোবাইল ক্যামেরায় ওই ঘটনার ভিডিও তোলেন। বছর চল্লিশের কশিশ বনসল। গাড়ি চালিয়ে গুরগাঁও যাচ্ছিলেন। আচমকাই পশ্চিম দিল্লির নারাইনার কাছে হাইওয়েতে তাঁর রাস্তা আটকায় তিন বাইক আরোহী। এরপরেই ক্লাইম্যাক্স। মাথায় বন্দুক ঠেকিয়ে বলিউড ছবির কায়দায় ডাকাতি করে ওই তিনজন। পুলিশ জানিয়েছে, প্রায় ৭০ লক্ষ টাকা খোয়া গিয়েছে ওই ব্যবসায়ীর। তবে পথচলতি বাকি যাত্রীরা খানিকটা সিনেমা দেখার মতোই দেখতে থাকেন এই দৃশ্য। সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেননি। কিন্তু মোবাইল বের করে চটপট ছবি তোলার হিড়িক পড়ে যায়। কেউবা তোলেন ভিডিও। কোনওমতে গাড়ি থেকে বেরোতে পারেন ওই ব্যবসায়ী। পুলিশের অনুমান বনসলের পরিচিত কেউই এই ডাকাতির প্ল্যান করেছেন।    
 

```