Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

RG Kar Verdict: রায় নিয়ে শিয়ালদহ আদালতে যে 'কিন্তু' ঘুরছে আইনজীবীদের মুখে মুখে

তবে রায় বেরোতেই আইনজীবীদের অনেকের মুখে মুখে ঘুরছে একাধিক প্রশ্ন। সঞ্জয় কি একাই অপরাধী? নাকি আরও একাধিকজন যুক্ত ছিল পুরো নারকীয় কর্মকাণ্ডে।

RG Kar Verdict: রায় নিয়ে শিয়ালদহ আদালতে যে 'কিন্তু' ঘুরছে আইনজীবীদের মুখে মুখে

শিয়ালদহ আদালত চত্বর।

শেষ আপডেট: 20 January 2025 15:10

দ্য ওয়াল ব্যুরো: অনেকেই ভেবেছিলেন বিরলতম অপরাধ হিসেবে ফাঁসির সাজা শোনাবে আদালত। তবে আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়ের ফাঁসি নয়, যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। শনিবারই সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছিল শিয়ালদহ আদালত।

ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ (ধর্ষণ) ধারা, ৬৬ ধারা (ধর্ষণের এমন আঘাত করা, যে কারণে মৃত্যু হতে পারে) এবং ১০৩ (১) ধারায় (খুন) সঞ্জয়ের বিরুদ্ধে তথ্য প্রমাণ এনেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যার ভিত্তিতে এদিন সঞ্জয়কে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত।

বস্তুত, আরজি করের মতো হাই প্রোফাইল মামলাকে কেন্দ্র করে গত ১২৬ দিন ধরে শিয়ালদহ আদালত সরগরম। এদিনও রায়দানকে কেন্দ্র করে আদালত চত্বর পুলিশে ছয়লাপ ছিল। আইনজীবীদের মতে, অতীতে কখনও এত পুলিশ দেখেনি শিয়ালদহ আদালত চত্বর।

তবে রায় বেরোতেই আইনজীবীদের অনেকের মুখে মুখে ঘুরছে একাধিক প্রশ্ন। সঞ্জয় কি একাই অপরাধী? নাকি আরও একাধিকজন যুক্ত ছিল পুরো নারকীয় কর্মকাণ্ডে। বস্তুত, আরজি কর কাণ্ডে সিবিআইয়ের তরফে একা সঞ্জয়ের বিরুদ্ধে চার্জশিট দাখিলের পরই এ বিষয়ে প্রশ্ন তুলেছিলেন নির্যাতিতা মৃত চিকিৎসকের পরিবার থেকে আন্দোলনরত ডাক্তারি পড়ুয়ারা। এবার সেই একই কথা শোনা গেল শিয়ালদহ আদালত চত্বরের আইনজীবীদের মধ্যে।

বস্তুত, আরজি কর কাণ্ডে যে সেমিনার হল থেকে ডাক্তারি ছাত্রীর দেহ উদ্ধার হয়েছিল, সেটি ক্রাইম সিন নয় বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরির রিপোর্ট (Central Forensic  Science Laboratory)। স্বভাবতই প্রশ্ন উঠেছে, তবে কি ঘটনাস্থল অন্য কোথাও, আসল ঘটনা আড়াল করতেই সেমিনার হল কে সাজানো হয়েছে?

তাঁদের প্রশ্ন, শুধু সঞ্জয় রায় একা যদি দোষী হবে তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ কেন ঘটনাটিকে ধামাচাপা দিতে এত তৎপর হয়ে উঠেছিল?  কেন তড়িঘড়ি শেষকৃত্য করা হল? দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি জানালেও কেন তা গুরুত্ব দেওয়া হল না? মৃতদেহ উদ্ধারের দীর্ঘক্ষণ পর কেন মৃত ঘোষণা করা হয়, তাহলে কি উদ্ধারের সময় তিনি বেঁচেছিলেন, ইচ্ছাকৃতভাবেই বাঁচানোর চেষ্টা হয়নি?

এমনই একাধিক প্রশ্ন ঘুরছে আইনজীবীদের মধ্যে। তাঁদের একাংশের কথায়, "আইনে মনে হওয়ার কোনও জায়গা নেই। তথ্য প্রমাণের ভিত্তিতেই বিচার করতে হয়। তবে সঞ্জয় ছাড়াও আরও কেউ জড়িত থাকতে পারে, এমন সম্ভাবনা থেকেই সম্ভবত ফাঁসির পরিবর্তে যাবজ্জীবন সাজার কথা শুনিয়েছে আদালত।" 


```