Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

সন্দীপ ঘোষের জামিনের খবর আসতেই হতাশায় ডুবলেন আরজি করের ডাক্তারি ছাত্রীর বাবা-মা

তাঁর মা বললেন "এই ঘটনায় আমি খুবই হতাশ। বলার মতো কোনও কথা নেই আমাদের কাছে। সিবিআই ৯০ দিনের মধ্যে চার্জশিট না দেওয়ায় তাদের জামিন হয়ে গেল, আর কী বলতে পারি?" 

সন্দীপ ঘোষের জামিনের খবর আসতেই হতাশায় ডুবলেন আরজি করের ডাক্তারি ছাত্রীর বাবা-মা

শেষ আপডেট: 13 December 2024 17:48

দ্য় ওয়াল ব্যুরো: আরজি করের ডাক্তারির ছাত্রীকে খুন ও ধর্ষণ মামলায় শুক্রবারই জামিন পেয়েছেন আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। জামিন পেয়েছেন টালা থানার প্রাক্তন আইসি অভিজিৎ মণ্ডলও। ৯০ দিনের মধ্যে চার্জশিট দিতে পারেনি সিবিআই। তাই জামিন বলে জানিয়েছে আদালত। এই খবর জানার পরেই চৃড়ান্ত হতাশ নির্যাতিতার বাবা-মা।

শুক্রবার বিকেলে এই খবর আসার পরেই সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা পৌঁছে যান সামনে নির্যাতিতার পানিহাটির বাড়িতে। কোনওমতে দরজা খুলে তাঁর মা বললেন 'এই ঘটনায় আমি খুবই হতাশ। বলার মতো কোনও কথা নেই আমাদের কাছে। সিবিআই ৯০ দিনের মধ্যে চার্জশিট না দেওয়ায় তাদের জামিন হয়ে গেল, আর কী বলতে পারি?" 

কেন ৯০ দিনে দেওয়া গেল না চার্জশিট? কী মনে করছেন তিনি? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে নির্যাতিতার মা কিছুটা অসহিষ্ণু হয়ে পড়েন। বলেন, "আমি তো আর সিবিআই নই, তাহলে আমি কাজটা করে দিতাম।"

দিন দুয়েক আগেই সিনিয়র অ্যাডভোকেট বৃন্দা গ্রোভার ও তাঁর সহকারীরা আরজি কর মামলা থেকে সরে আসেন। তাঁরা আরজিকর মামলায় নির্যাতিতার পরিবারের পক্ষে লড়ছিলেন। সুপ্রিম কোর্টের পাশাপাশি কলকাতা হাইকোর্ট ও শিয়ালদা কোর্টে লড়ছিলেন নির্যাতিতার পরিবারের পক্ষে লড়ছিলেন। সূত্রের খবর, কোনও অর্থ ছাড়াই আইনজীবী হিসাবে এই মামলা লড়ছিলেন তাঁরা। সূত্রের খবর নির্দিষ্ট কিছু কারণে এই মামলা থেকে সরে যান বৃন্দা। 

এই ধাক্কার পরেই এবার আরজিকর খুন-ধর্ষণ মামলায় ধৃত কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন আইসি অভিজিৎ মণ্ডলের জামিনের খবর আসে। এই খবরে কার্যত বাররুদ্ধ নিহত পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রীর বাবা-মা। 


```