Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

আন্দোলনকারীদের হুঁশিয়ারি কারামন্ত্রীর, গুন্ডামি বরদাস্ত করবে না বাংলার মানুষ

আন্দোলনের নেপথ্যে বাম-রাম যোগ দেখছেন রাজ্যের কারামন্ত্রী তথা বীরভূমের তৃণমূল নেতা চন্দ্রনাথ সিনহা।

 আন্দোলনকারীদের হুঁশিয়ারি কারামন্ত্রীর, গুন্ডামি বরদাস্ত করবে না বাংলার মানুষ

মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।

শেষ আপডেট: 8 September 2024 10:31

দ্য ওয়াল ব্যুরো: ৯ অগস্ট থেকে ৮ সেপ্টেম্বর। আরজি করের বিচার চেয়ে টানা একমাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। পথে নেমেছেন সাধারণ মানুুষও। নিত্য নতুন এলাকায় সংগঠিত হচ্ছে প্রতিবাদ কর্মসূচি। রবিবারও কলকাতা-সহ রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি রয়েছে।

এমন পরিস্থিতিতে রাত দখলের আন্দোলনের নেপথ্যে বাম-রাম যোগ দেখছেন রাজ্যের কারামন্ত্রী তথা বীরভূমের তৃণমূল নেতা চন্দ্রনাথ সিনহা। শুধু তাই নয়, আন্দোলনের নামে গুন্ডামি করলে বাংলার মানুষ বরদাস্ত করবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

এর আগে আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়িয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী, বিধায়ক কাঞ্চন মল্লিক, লাভলি মৈত্র। এবার সেই তালিকায় নাম জুড়ল চন্দ্রনাথ সিনহার। 

শনিবার বীরভূমের মুরারইয়ের জনসভা থেকে আন্দোলনকারীদের নিশানা করেন চন্দ্রনাথ বলেন, "রাত দখলের নামে কলকাতা-সহ বাংলার অনেক শহরে যাঁরা সিপিএম-বিজেপির ঝান্ডা নিয়ে রাস্তায় নেমে মাতলামি করছেন, তাঁদের বাংলার মানুষ ক্ষমা করবেন না।" মন্ত্রীর অভিযোগ, আন্দোলনের নামে রাত দুপুরে মদ খেয়ে মহিলাদের গায়ে হাতও দেওয়া হচ্ছে।

এর আগে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের নিয়ে কুকথা বলার অভিযোগ উঠেছিল বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। যা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন অভিনেতা-বিধায়ক। পরে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পর ফেসবুক লাইভে এসে ক্ষমাও চান কাঞ্চন। দলের নেতা, কর্মীদের উদ্দেশে টুইট বার্তায় অভিষেক জানিয়ে দেন, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের নিয়ে দলের কেউ যেন অবাঞ্ছিত মন্তব্য না করেন।

চন্দ্রনাথ অবশ্য সরাসরি জুনিয়র চিকিৎসকদের নাম উল্লেখ করেননি। তাঁর নিশানায় ছিল, নাগরিক সমাজ। মন্ত্রীর অভিযোগ, নাগরিক সমাজের নামে বাংলায় অশান্তি পাকাতে নেপথ্যে থেকে কলকাঠি নাড়ছে সিপিএম ও বিজেপির নেতারা।


```