Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

আরজি কর মেডিক্যালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুন মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ

ধর্ষণ ও খুনের ঘটনার মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। ৫০তম সাক্ষী হিসেবে এদিন আদালতে উপস্থিত ছিলেন সিবিআইয়ের প্রধান তদন্তকারী অফিসার সীমা পাহুজা।

আরজি কর মেডিক্যালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুন মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ

আরজি কর হাসপাতাল

শেষ আপডেট: 16 December 2024 20:22

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে মেডিক্যালে ধর্ষণ ও খুনের ঘটনার মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। ৫০তম সাক্ষী হিসেবে এদিন আদালতে উপস্থিত ছিলেন সিবিআইয়ের প্রধান তদন্তকারী অফিসার সীমা পাহুজা।

শিয়ালদহ আদালতে বুধবার ৫০ জন সাক্ষীর ক্রস এক্সামিনের সম্ভাবনা রয়েছে। তারপরে মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের জেরার প্রক্রিয়া শুরু হতে পারে বলে সূত্রের খবর।

আরজি কর মামলায় অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে ৯০ দিনেও চার্জশিট পেশ করেনি সিবিআই। তাই তাঁরা জামিন পেয়েছেন সেই মামলা থেকে। 

চলতি মাসের ১০ তারিখ আরজি কর মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। ওই দিন প্রধান বিচারপতি জানান, সিবিআই স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে। বয়ান রেকর্ড করা হয়েছে ৪৩ জন সাক্ষীর।

সিবিআইয়ের আইনজীবী তথা কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেন শীর্ষ আদালতে। এটি সিবিআইয়ের সপ্তম রিপোর্ট।

আদালতে নির্যাতিতার পরিবারের আইনজীবী আর্জি জানান, দ্রুত যেন বিচার দেওয়া হয়। তিনিও আশাবাদী আগামী সপ্তাহের মধ্যে ট্রায়াল শেষ হয়ে যেতে পারে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৭ মার্চ।


```