Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

আরজি কর মামলা: তদন্তকারী সংস্থা বদলাতে চেয়ে এবার সুপ্রিমকোর্টে নির্যাতিতার মা-বাবা

গত বছরের অগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি। দেখতে দেখতে আরজি কর মামলার (RG Kar Rape Murder Case) ৫ মাস অতিক্রান্ত।

আরজি কর মামলা: তদন্তকারী সংস্থা বদলাতে চেয়ে এবার সুপ্রিমকোর্টে নির্যাতিতার মা-বাবা

ফাইল ছবি।

শেষ আপডেট: 15 January 2025 15:00

দ্য ওয়াল ব্যুরো: গত বছরের অগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি। দেখতে দেখতে আরজি কর মামলার (RG Kar Rape Murder Case) ৫ মাস অতিক্রান্ত। মেয়ের খুন ধর্ষণ কাণ্ডের এখনও কিনারা না হওয়ায় এবার তদন্তকারী সংস্থা বদলাতে চেয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ নির্যাতিতার মা-বাবা।

বস্তুত, আরজি কর (RG Kar Rape Murder Case) হাসপাতালে মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণের মামলায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন করেছে সিবিআই। কিন্তু তাঁদের তদন্তে খুশি নয় নির্যাতিতার পরিবার। এ বিষয়ে আগেই মেয়ের খুনের তদন্ত নতুন করে শুরু করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। সেই আর্জি অবশ্য এখনও গৃহীত হয়নি।

এমন আবহে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তাঁরা। জানা যাচ্ছে, নির্যাতিতার পরিবারের তরফে শীর্ষ আদালতে মামলা লড়বেন বর্ষীয়ান আইনজীবী করুণা নন্দী।

আরজি করের নির্যাতিতার পরিবারের দাবি, তদন্তের নামে সব তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে। আদালত আর হস্তক্ষেপ না করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। তাঁদের স্পষ্ট কথা, সঞ্জয় দোষী তাতে সন্দেহ নেই। কিন্তু এই ঘটনায় আরও অনেকে যুক্ত আছেন, যাদের ধরা হচ্ছে না! বৃহত্তর ষড়যন্ত্রের দাবি করে নির্যাতিতার বাবা-মার আশঙ্কা, সিবিআইও বিষয়টি এড়িয়ে যাচ্ছে।

সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন পাওয়ার বিষয়টি যেন আগুন ঘি দেওয়ার মতো হয়েছে। নির্যাতিতার পরিবার তো বটেই, জুনিয়র ডক্টরস ফ্রন্ট থেকে শুরু করে অ্যাসোসিয়েশন এমনকী আমজনতার একাংশও মনে করছে যে, সিবিআই সঠিকভাবে তদন্ত করছে না। এবার তদন্তকারী সংস্থা বদলাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন নির্যাতিতার পরিবার। এখন দেখার, সুপ্রিমকোর্ট আবেদন গ্রহণ করে কিনা। 


```