Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ডোরিনা ক্রসিংয়ের নাম বদলে অভয়া ক্রসিং করার দাবি ডক্টরস ফোরামের

বুধবার বড়দিনের দিন এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব মনোজ পন্থ এবং কলকাতার মহা নাগরিক ফিরহাদ হাকিমকে চিঠি দল চিকিৎসক সংগঠন।

ডোরিনা ক্রসিংয়ের নাম বদলে অভয়া ক্রসিং করার দাবি ডক্টরস ফোরামের

ফাইল ছবি।

শেষ আপডেট: 25 December 2024 18:00

দ্য ওয়াল ব্যুরো: ডোরিনা ক্রসিংয়ের নাম বদলে আরজি করের নির্যাতিতা ডাক্তারি ছাত্রীর নামে অভয়া ক্রসিং করার দাবি জানাল ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম।

বুধবার বড়দিনের দিন এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব মনোজ পন্থ এবং কলকাতার মহা নাগরিক ফিরহাদ হাকিমকে চিঠি দল চিকিৎসক সংগঠন। ই-মেলের মাধ্যমে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের কাছে এই আহ্বান জানিয়েছে চিকিৎসক সংগঠন।

বস্তুত, কলকাতার বিভিন্ন সভা সমাবেশ হয়ে থাকে এই ডোরিনা ক্রসিংয়ে। তাই আরজি করের নির্যাতিতার স্মৃতিতে ডোরিনা ক্রসংয়ের নাম পরিবর্তনের দাবি তুলেছেন চিকিৎসকরা।

আরজি কর কাণ্ডে দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার দাবিতে এবং, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিনের প্রতিবাদে আদালত থেকে অনুমতি নিয়ে গদত ২০ ডিসেম্বর থেকে ডোরিনা ক্রসিংয়ের অদূরে ধর্না অবস্থানে বসেছে ডাক্তারদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। ওই মঞ্চ থেকেই এই দাবি জানিয়েছেন তাঁরা।

বস্তুত, চিকিৎসক সংগঠনের তরফে প্রথমে রানি রাসমণিতে অবস্থান করতে চাওয়া হয়েছিল। তবে জনবহুল এলাকায় যানজট হতে পারে বলে অনুমতি দেয়নি পুলিশ। এরপরই আদালতের অনুমতি ক্রমে ডোরিনা ক্রসিংয়ের অদূরে ধর্নায় বসেছেন চিকিৎসকরা।

এর মধ্যেই আরজি কর কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরির রিপোর্ট (Central Forensic Science Laboratory)।সূত্রের খবর, কেন্দ্রীয় ফরেনসিক সংস্থার তরফে আরজি কর কাণ্ডে ১২ পাতার যে রিপোর্ট তৈরি করা হয়েছে, তাতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, আরজি করের যে সেমিনার হল থেকে ডাক্তারি ছাত্রীর দেহ পাওয়া গিয়েছিল, সেখানে ধস্তাধস্তির কোনও প্রমাণ নেই। অর্থাৎ সেমিনার হল ক্রাইম সিনই নয়।

স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তাহলে অপরাধ কি অন্য কোথাও সংগঠিত করা হয়েছিল? সেটা হয়ে থাকলে সঞ্জয় রায় ছাড়়া আর কে কে জড়িত ছিল? কাকে বা কাদের আড়াল করতে ক্রাইম সিন বদল করা হল? এসব নিয়ে বিতর্কের মধ্যেই এবার ডোরিনা ক্রসিংয়ের নমা বদলের দাবি জানাল ডাক্তারদের সংগঠন।


```