Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

RG Kar: বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট, সোমবার শুনানি

আরজি কর সংক্রান্ত মূল মামলার শুনানি চলছে সুপ্রিমকোর্টে। যে কারণে গত শুনানিতে কলকাতা হাইকোর্ট এই মামলা গ্রহণ করেনি।

RG Kar: বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট, সোমবার শুনানি

বিনীত গোয়েল।

শেষ আপডেট: 4 October 2024 16:39

দ্য ওয়াল ব্যুরো: আরজি করের নির্যাতিতা ডাক্তারি ছাত্রীর নাম প্রকাশ্যে আনার অভিযোগে কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে আগেই আদালতে মামলা দায়েরের অনুমতি চেয়েছিলেন আইনজীবী অনামিকা পাণ্ডে।
শুক্রবার ওই আবেদন গ্রহণ করেছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়েকের ডিভিশন বেঞ্চ।

আদালত সূত্রের খবর, আগামী সোমবার মামলার শুনানি হবে। তার আগে এ ব্যাপারে রাজ্যের আইনজীবীকে নোটিস দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ।

আইনজীবী অনামিকা পাণ্ডের হয়ে এদিন এজলাসে আইনজীবী মহেশ জেঠমালানি বলেন, ‘‘পুলিশের উচ্চ পদে থেকে কী ভাবে নির্যাতিতার নাম প্রকাশ্যে আনলেন বিনীত গোয়েল?’’

বস্তুত, আরজি কর সংক্রান্ত মূল মামলার শুনানি চলছে সুপ্রিমকোর্টে। যে কারণে গত শুনানিতে কলকাতা হাইকোর্ট এই মামলা গ্রহণ করেনি। তবে গত সোমবার এ ব্যাপারে সুপ্রিমকোর্ট কোনও হস্তক্ষেপ করেনি।

এদিন আইনজীবী অনামিকা পাণ্ডের হয়ে প্রধান বিচারপতির এজলাসে বিষয়টির দৃৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী মহেশ জেঠমালানি। এরপরই মামলা গ্রহণ করে প্রধান বিচারপতির বেঞ্চ।


```