Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

আরজি করের অভিযুক্ত চিকিৎসক বিরূপাক্ষর সাসপেনশনও প্রত্যাহার! কী ব্যাখ্যা আইএমএ-র

বিষয়টি প্রকাশ্যে আসতেই আইএমএ-র বিরুদ্ধে সরব হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস।

আরজি করের অভিযুক্ত চিকিৎসক বিরূপাক্ষর সাসপেনশনও প্রত্যাহার! কী ব্যাখ্যা আইএমএ-র

অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাস।

শেষ আপডেট: 6 December 2024 12:39

দ্য ওয়াল ব্যুরো: ২ ডিসেম্বর রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠকে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল আরজি কর কাণ্ডে অভিযুক্ত চিকিৎসক অভীক দে'কে। সে সময় অভীকের সপক্ষে সওয়াল করেছিলেন চিকিৎসক নেতা, বিধায়ক সুদীপ্ত রায়। 

এবার আরজি কর কাণ্ডে থ্রেট কালচারে অভিযুক্ত আর এক চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের সাসপেনশন প্রত্যাহার করে নিল ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিলের হেডকোয়ার্টার্স। সংস্থার তরফে জানানো হয়েছে, সাসপেনশন করার ক্ষেত্রে যে নিয়ম রয়েছে তা মানা হয়নি। পদ্ধতিগত ত্রুটির কারণেই এই সিদ্ধান্ত।

বিষয়টি প্রকাশ্যে আসতেই আইএমএ-র বিরুদ্ধে সরব হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস। সংগঠনের অভিযোগ, আরজি কর কাণ্ডের সময় জনরোষের চাপে অভীক-বিরূপাক্ষর বিরুদ্ধে লোক দেখানো পদক্ষেপ করলেও ইচ্ছে করে পদ্ধতিগত ত্রুটি তৈরি করে রাখা হয়েছিল। যাতে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার তাদের পদে ফিরিয়ে নেওয়া যায়।

এর আগে ২ ডিসেম্বর রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠকে অভীক দে'র উপস্থিতি প্রসঙ্গে চিকিৎসক নেতা, বিধায়ক সুদীপ্ত রায় দাবি করেছিলেন, "কয়েকটা ঘটনার পরিপ্রেক্ষিতে অভীককে মেডিক্যাল কাউন্সিলের মিটিংয়ে আসতে বারণ করা হয়েছিল। তবে চার্জশিটে তার নাম নেই। তার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। যে কারণে অভীক দে"কে আমরা মিটিংয়ে অংশ নিতে বলি।"

গত ৮ অগস্ট গভীর রাতে আরজি করে ধর্ষণ-খুনের শিকার হন ডাক্তারি ছাত্রী। সেই সূত্রে সামনে আসে আরজি করের দুর্নীতি। অভিযোগ ওটে থ্রেট কালচারেরও। তাতে নাম জড়ায় আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাসের। এরপর তাঁদের সাসপেন্ড করেছিল আইএমএ। ইতিমধ্যে মেডিক্যাল কাউন্সিলের সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস। বিষয়টি নিয়ে তাঁরা কী পদক্ষেপ করেন, এখন সেটাই দেখার। 


```