Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ব্রিটেনের কোর্টে নীরব মোদীর হয়ে সাক্ষী দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি মার্কণ্ডেয় কাটজু

দ্য ওয়াল ব্যুরো : ভারতে ন্যায়বিচার পাবেন না পলাতক ব্যবসায়ী নীরব মোদী। ব্রিটেনের কোর্টে এমনই বলবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয় কাটজু। তিনি নিজে বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কেলেংকারির না

ব্রিটেনের কোর্টে নীরব মোদীর হয়ে সাক্ষী দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি মার্কণ্ডেয় কাটজু

শেষ আপডেট: 10 September 2020 08:31

দ্য ওয়াল ব্যুরো : ভারতে ন্যায়বিচার পাবেন না পলাতক ব্যবসায়ী নীরব মোদী। ব্রিটেনের কোর্টে এমনই বলবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয় কাটজু। তিনি নিজে বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কেলেংকারির নায়ক নীরব মোদীকে বন্দি করে ভারতে আনার বিরোধিতা করবেন প্রাক্তন বিচারপতি। ব্রিটেনের যে আদালতে নীরব মোদীর মামলা চলছে সেখানে ইতিমধ্যে নিজের লিখিত বিবৃতি পেশ করেছেন বিচারপতি মার্কণ্ডেয় কাটজু। সংবাদ মাধ্যমকে বিচারপতি জানান, তিনি লিখিত বিবৃতিতে বলেছেন, ভারতে নীরম মোদীর যথাযথ বিচার হওয়ার সম্ভাবনা কম। কারণ ভারতীয় মিডিয়া ইতিমধ্যে তাঁকে দোষী সাব্যস্ত করেছে। বর্তমান সরকারও তাঁর বিরোধী। এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, কিছুদিন আগে সাংবাদিক বৈঠকে আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ নীরব মোদীকে বলেছিলেন ক্রিমিনাল। তাঁর প্রশ্ন, "আইনমন্ত্রী কীভাবে একজনকে অপরাধী বলে ঘোষণা করতে পারেন? একমাত্র কোনও আদালতই কাউকে অপরাধী বলতে পারে। কিন্তু এখানে দেখা যাচ্ছে, আইনমন্ত্রী বিচারের রায় দিচ্ছেন।" এর আগে তিনি বলেছিলেন, সুপ্রিম কোর্ট যেভাবে অযোধ্যায় রামমন্দির নির্মাণের পক্ষে রায় দিয়েছে, তা লজ্জাজনক। কিছুদিন আগে বিজেপি অভিযোগ করে, বম্বে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভয় থিপসে ব্রিটেনের আদালতে নীরব মোদীর হয়ে সাক্ষ্য দিয়েছেন। রবিশংকর প্রসাদ বলেন, “নীরব মোদীর ব্যাপারে এক সন্দেহজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছি আমরা। তাতে মনে হয়, কংগ্রেস তাঁকে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করছে।” পরে তিনি আরও নির্দিষ্ট করে বলেন, “কংগ্রেসের হয়ে কাজ করছেন এক প্রাক্তন বিচারপতি। তিনি ব্রিটেনে বিচারব্যবস্থাকে প্রভাবিত করতে চাইছেন। আমাদের তদন্তকারী সংস্থা এই প্রচেষ্টাকে ব্যর্থ করে দেবে।” রবিশংকর প্রসাদ অবশ্য বলেননি, তিনি কোন বিচারপতির কথা বলতে চাইছেন। কিন্তু বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র সরাসরি বলেন, “বম্বে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভয় থিপসে নীরব মোদীর হয়ে সাক্ষী দিয়েছেন।” নীরব মোদীর বিরুদ্ধে অভিযোগ, তিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩ হাজার ৫০০ কোটি টাকা চুরি করেছেন। একাজে তাঁর সঙ্গী ছিলেন মেহুল চোকসি। তিনি নীরবের কাকা। সিবিআই ও ইডি-র তদন্তে জানা যায়, নীরব মোদী চুরি করা অর্থের এক বিরাট অংশ পরিবারের কয়েকজনের অ্যাকাউন্টে রেখেছেন। ৪৯ বছর বয়সী নীরব মোদী গত বছর ব্রিটেনে গ্রেফতার হন। তিনি এখন দক্ষিণ-পশ্চিম লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ জেলে আছেন। গত ১১ মে তাঁর বিরুদ্ধে বন্দি প্রত্যর্পণ মামলার শুনানি শুরু হয়েছে। শুনানি চলবে পাঁচদিন। ইডি ইতিমধ্যে নীরব মোদীর ১৮৭৩ কোটি টাকার মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এই সম্পত্তির বেশিরভাগই ছিল বিদেশে। একটি সূত্রের খবর, হংকং, সুইজারল্যান্ড, ব্রিটেন, আমেরিকা, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরশাহি থেকে নীরব মোদীর ৯৬১ কোটি ৪৯ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

```