Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

রাস্তা থেকে সরতে বলায় মদ্যপ যুবকদের হামলার শিকার অবসরপ্রাপ্ত জেল কর্মী, চুঁচুড়ায় শোরগোল

বুধবার বাজার করে বাড়ি ফিরছিলেন স্থানীয় বাসিন্দা শম্ভু ঘোষ। অভিযোগ, চুঁচুড়ার ইমামবাড়া সংলগ্ন এলাকায় রাস্তার উপর কয়েকজন যুবক দাঁড়িয়ে থাকায় পথ চলাচলে অসুবিধা সৃষ্টি হয়। 

রাস্তা থেকে সরতে বলায় মদ্যপ যুবকদের হামলার শিকার অবসরপ্রাপ্ত জেল কর্মী, চুঁচুড়ায় শোরগোল

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 30 January 2026 12:32

দ্য় ওয়াল ব্যুরো, হুগলি: চুঁচুড়ায় ফের প্রতিবাদীর উপর হামলা। এক অবসরপ্রাপ্ত জেল কর্মীর উপর হামলার ঘটনায় শোরগোল পড়ল এলাকায়।

বুধবার বাজার করে বাড়ি ফিরছিলেন স্থানীয় বাসিন্দা শম্ভু ঘোষ। অভিযোগ, চুঁচুড়ার ইমামবাড়া সংলগ্ন এলাকায় রাস্তার উপর কয়েকজন যুবক দাঁড়িয়ে থাকায় পথ চলাচলে অসুবিধা সৃষ্টি হয়। অভিযোগ, বৃদ্ধ ওই যুবকদের রাস্তা থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানাতেই কয়েকজন শম্ভুবাবুকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। তিনি প্রতিবাদ করতেই ওই মদ্যপ যুবকদের একটি অংশ আচমকাই শম্ভুবাবুর উপর চড়াও হয়ে বেধড়ক মারধর শুরু করে।

এলাকার লোকজন ছুটে আসায় গুরুতর জখম অবস্থায় ওই বৃদ্ধকে ফেলে রেখে পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা। খবর পেয়ে বৃদ্ধের ছেলেও ঘটনাস্থলে পৌঁছয়। এরপর তাঁকে দ্রুত চিকিৎসার জন্য ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা পুলিশের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন।

হাসপাতাল থেকেই শম্ভু ঘোষ ও তাঁর ছেলে চুঁচুড়া থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারীদের দাবি, অবিলম্বে এই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শম্ভুবাবু বলেন, "সামান্য প্রতিবাদ জানালেই যদি এইভাবে হামলার মুখে পড়তে হয়, তবে আগামী দিনে সাধারণ মানুষ আর কোনও অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে পারবে না। এ কোন সমাজে বসবাস করছি আমরা!"

কয়েকদিন আগে সরস্বতী পুজোয় জোরে বক্স বাজানোর প্রতিবাদ করেছিলেন চুঁচুড়ার এক ব্যবসায়ী। তারপরেই তাঁর উপর চড়াও হয়েছিল স্থানীয় কয়েকজন যুবক। মারধরে গুরুতর জখম হয়েছিলেন ওই ব্যবসায়ী।


```