Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

আইসিএসই ও আইএসসি -র প্রথম সেমিস্টারের ফল প্রকাশ সোমবার, বিস্তারিত জানুন

দ্য ওয়াল ব্যুরো: জল্পনার অবসান। আইসিএসই (দশম শ্রেণি) ও আইএসসি (দ্বাদশ শ্রেণি)-র ফল প্রকাশের নির্ঘণ্ট জানিয়ে দিল বোর্ড। আগামী সোমবারই ফল প্রকাশ হবে এই দুই শ্রেণির প্রথম সেমিস্টারের। সকাল দশটা থেকে অনলাইনেই পরীক্ষার্থীরা তাদের রেজাল্ট দেখতে

আইসিএসই ও আইএসসি -র প্রথম সেমিস্টারের ফল প্রকাশ সোমবার, বিস্তারিত জানুন

শেষ আপডেট: 4 February 2022 09:53

দ্য ওয়াল ব্যুরো: জল্পনার অবসান। আইসিএসই (দশম শ্রেণি) ও আইএসসি (দ্বাদশ শ্রেণি)-র ফল প্রকাশের নির্ঘণ্ট জানিয়ে দিল বোর্ড। আগামী সোমবারই ফল প্রকাশ হবে এই দুই শ্রেণির প্রথম সেমিস্টারের। সকাল দশটা থেকে অনলাইনেই পরীক্ষার্থীরা তাদের রেজাল্ট দেখতে পারবে। বোর্ডের তরফে শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে ফল প্রকাশের দিন ঘোষণা করা হল। স্কুলগুলি CAREERS পোর্টালে গিয়ে অধ্যক্ষের লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ফলাফল জানতে পারবেন আর পরীক্ষার্থীরা www.cisce.org এই ওয়েবসাইটে গিয়ে ফল জানতে পারবে। পরীক্ষার্থীরা কীভাবে রেজাল্ট দেখবে- প্ৰথমে বোর্ডের ওয়েবসাইট www.cisce.org যেতে হবে তারপর হোম পেজে 'Results 2021-2022 semester 1'-এ ক্লিক করতে হবে এরপর কোর্স অপশন অর্থাৎ ICSE বা ISC নির্বাচন করতে হবে আইসিএসই পরীক্ষার্থীরা তাদের ইউনিক আইডি, ইনডেক্স নম্বর, ইত্যাদি পূরণ করতে হবে একইভাবে আইএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রেও প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে। এরপরই রেজাল্ট দেখা যাবে স্ক্রিনের ওপর এছাড়াও এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা। কীভাবে? পরীক্ষার্থীরা তাদের ৭ ডিজিটের ইউনিক আইডি লিখে ৯২৪৮০৮২৮৮৩ নম্বরে পাঠিয়ে দিলেই ফলাফল জানতে পারবে। এই প্রথম সেমিস্টারের পরীক্ষা নিয়ে প্রথম থেকেই বিতর্ক ছিল। অফলাইন না অনলাইন এই নিয়ে দ্বন্দ্ব ছিল। পরে সিলেবাসও কমিয়ে দেওয়া হয়।

```