Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য জমির মাপজোক নিয়ে প্রশ্ন, প্রতিবাদে কমিটি গড়লেন বাসিন্দারা

ঘাটাল মাস্টার প্ল্যানকে ইস্যু করেই গত বছর লোকসভা ভোটে বাজিমাত করেছিলেন অভিনেতা-সাংসদ দেব ওরফে দীপক অধিকারী।

ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য জমির মাপজোক নিয়ে প্রশ্ন, প্রতিবাদে কমিটি গড়লেন বাসিন্দারা

ফাইল ছবি।

শেষ আপডেট: 3 January 2025 20:21

দ্য ওয়াল ব্যুরো: ভৌগলিক দিক থেকে ঘাটাল অনেকটা গামলার মতো। চারিদিক থেকে জল ঢুকলেও বেরতে পারে না। ফি-বারই সামান্য বৃষ্টিতেও বন্যা হয়।

পরিস্থিতির মোকাবিলায় ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের দাবি দীর্ঘদিনের। এবার সেই প্ল্যানের জন্য প্রশাসনের তরফে জমির মাপজোকের কাজ শুরু হতেই এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে পাল্টা কমিটি গড়লেন দাসপুর ১ এবং ২ নম্বর বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। 

কমিটির সম্পাদক হরেকৃষ্ণ জানা বলেন, “প্রশাসনের পরিকল্পনায় ভুল আছে। যে এলাকা দিয়ে খালটি খনন করার কথা বলা হচ্ছে, তাতে প্রচুর তিন ফসলি কৃষিজমি, প্রচুর ঘরবাড়ি নষ্ট হবে। তাতে দাসপুরের দু’টি ব্লকে প্লাবন আরও বাড়বে।"

এ ব্যাপারে সেচমন্ত্রী মানস ভুঁইয়া বলেন, “বিষয়টি শুনেছি। খতিয়ে দেখা হচ্ছে।" পশ্চিম মেদিনীপুর জেলার কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ তথা দলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিস হুতাইত অবশ্য দাবি করেছেন, "বিষয়টি জানেন না বলে অনেকে বিরোধিতা করছেন। আশা করছি, আলাপ আলোচনার মাধ্যমে সমাধান বেরবে।"

ঘাটাল মাস্টার প্ল্যানকে ইস্যু করেই গত বছর লোকসভা ভোটে বাজিমাত করেছিলেন অভিনেতা-সাংসদ দেব ওরফে দীপক অধিকারী। ভোটে জেতার পর ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করতে তৎপর হন দেব। এরপরই ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে উদ্যোগী হয়েছে সেচ দফতর। 

মাস্টার প্ল্যানের জন্য ইতিমধ্যে প্রশাসনের তরফে জমির মাপজোকও শুরু হয়েছে। এরপরই এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে পাল্টা কমিটি গড়ে ফেলেছেন বৈকুণ্ঠপুর, চাঁদপুর, ঝুমঝুমি, হরিরামপুর, সুরতপুর গ্রামের বাসিন্দারা।

প্রশাসন সূত্রের খবর, দাসপুর ১ নম্বর ব্লকের বৈকুণ্ঠপুরের চন্দ্রেশ্বর খাল থেকে সুরতপুর শিলাবতী নদী পর্যন্ত নতুন করে খাল খনন করা হবে। এজন্য জমির মাপজোকের কাজে নেমেছে সেচ দফতর। বাসিন্দাদের অভিযোগ, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ২০১১ সালে যে ডিটেলস প্রোজেক্ট রিপোর্ট তৈরি করা হয়েছিল, তাতে এই খালের বিষয় নেই। অর্থাৎ প্রকল্পে এক উল্লেখ রয়েছে আর বাস্তবে কাজ হচ্ছে অন্য। 


```