Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

ইতিহাসে প্রথম! প্রজাতন্ত্র দিবসের প্যারেডে হাঁটবেন আসাম রাইফেলসের মহিলা দল

দ্য ওয়াল ব্যুরো: ইতিহাসে প্রথম বার, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানো এ বার এবার রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানাবেন আসাম রাইফেলস এবং প্যারা মিলিটারির মহিলা সদস্যদের নিয়ে তৈরি হওয়া একটি দল। এবং এই মহিলা সেনা দলের বেশির ভাগ সদস্যই তাঁদের স্বজনের মৃত্যু

ইতিহাসে প্রথম! প্রজাতন্ত্র দিবসের প্যারেডে হাঁটবেন আসাম রাইফেলসের মহিলা দল

শেষ আপডেট: 20 January 2019 02:00

দ্য ওয়াল ব্যুরো: ইতিহাসে প্রথম বার, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানো এ বার এবার রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানাবেন আসাম রাইফেলস এবং প্যারা মিলিটারির মহিলা সদস্যদের নিয়ে তৈরি হওয়া একটি দল। এবং এই মহিলা সেনা দলের বেশির ভাগ সদস্যই তাঁদের স্বজনের মৃত্যু পরে সেনাদলের চাকরিতে যোগ দিয়েছেন। যেমন রাইফেল দলের সুনীতা থাপা। তিনি তাঁর স্বামীর মৃত্যুর পরে এই চাকরিতে যোগ দেওয়ার সুযোগ পেয়েছিলেন। সুনীতা জানান, স্বামীর স্বপ্ন পূরণের জন্যই তিনি এই কাজে মন দিয়েছেন। সুনীতার এই সিদ্ধান্তকে সমর্থন করেছে তাঁর পরিবারও। বাড়িতে পাঁচ বছরের একটি ছেলেও রয়েছে তাঁর। সুনীতা বলেন, “আমার পরিবার আমায় নিয়ে গর্বিত এবং আমি আসাম রাইফেলসকে নিয়ে গর্বিত।" সুনীতার তাঁর স্বামী একটি দুর্ঘটনায় মারা যান এবং সুনীতা তাঁর মতোই এক জন সৈনিক হিসেবে তাঁর স্বামীর স্বপ্ন পূরণ করতে চান।
দেড় বছর আগে সেনাবাহিনীতে যোগদান করেন গায়ত্রী শর্মা। এই রাইফেল সেনা জানান, তাঁর বাবা ২০০১ সালে শহিদ হয়েছিলেন। তখন তাঁর বয়স মাত্র তিন। তার ১৫ বছর পরে তাঁর বাবার জায়গায় এই বাহিনীতে নিয়োগ করা হয়েছিল গায়ত্রীকে। গায়ত্রী বলেন, "দেশের জন্য আমিও আমার বাবার মতোই দায়িত্ব পালন করব। প্রজাতন্ত্র দিবসের অংশ হতে পেরে আমি সম্মানিত"।
সেনা সূত্রের খবর, উত্তরপূর্বাঞ্চলে জঙ্গি বিদ্রোহে এই মহিলা রাইফেলসের ভূমিকা ছিল অসামান্য। শারীরিক সক্ষমতা বা দক্ষতার ঊর্ধ্বে, স্বদেশ ও স্বজনের প্রতি তীব্র আবেগই তাঁদের অনেক বেশি দৃঢ় করেছে।
মেজর খুসবু কানওয়ারের নেতৃত্বাধীন এই দলটিতে মোট ১৪৪ জন সদস্য রয়েছেন। মেজর বলেন, "ইতিহাসে প্রথম বার, রাজপথে কেবল মহিলাদের সামরিক বাহিনী পদযাত্রা করবে।"

```