Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Weather: দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি চলতি সপ্তাহে, কবে ঢুকছে বর্ষা? বড়সড় আপডেট দিল আলিপুর

কলকাতার সোমবার আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে, কখনও কখনও আংশিক মেঘলা থাকতে পারে। দিনভর গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি।

Weather: দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি চলতি সপ্তাহে, কবে ঢুকছে বর্ষা? বড়সড় আপডেট দিল আলিপুর

ফাইল ছবি

শেষ আপডেট: 9 June 2025 12:17

দ্য ওয়াল ব্যুরো: বঙ্গে বর্ষা এখনও থমকে উত্তরবঙ্গেই। দক্ষিণবঙ্গে আপাতত বর্ষা ঢোকার পরিবেশ নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। ফলে চলতি সপ্তাহে দক্ষিণের জেলাগুলিতে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী ১২ জুন পর্যন্ত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। পশ্চিমের জেলাগুলি থাকবে শুষ্ক। উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলিতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের সঙ্গে বাড়বে অস্বস্তি।

দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় এখনও বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হয়নি। মোটের ওপর সপ্তাহজুড়ে গরম আবহাওয়া থাকবে। দাপট বেশি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে। দক্ষিণ ২৪ পরগনায় গরম হাওয়ার জন্য সতর্কতা জারি করা হয়েছে।

আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে বুধবার বিকেল থেকে পরিস্থিতি বদলাতে পারে। বুধবার ও বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ায়।

কলকাতার সোমবার আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে, কখনও কখনও আংশিক মেঘলা থাকতে পারে। দিনভর গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বিকেল-রাতের দিকে হালকা বজ্রবিদ্যুৎ-সহ হলেও হতে পারে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আজ ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৫৭ থেকে ৯৪ শতাংশ।

অন্যদিকে, উত্তরবঙ্গেরও বেশ কিছু জেলায় আগামী কয়েকদিনে গরম বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি হবে না।

মালদহ ও দুই দিনাজপুর জেলায় আপাতত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টি কম থাকায় তাপমাত্রা বাড়বে। তবে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হলে গরম কিছুটা কমতে পারে বলে জানাচ্ছে আলিপুর।

অন্ধ্রপ্রদেশ ও কর্নাটকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বুধবার থেকে বৃষ্টির মাত্রা ফের বাড়বে। তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে জম্মু-কাশ্মীর, লাদাখ, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থান ও উত্তরপ্রদেশে। চণ্ডীগড়, হরিয়ানা ও দিল্লিতে রাতের তাপমাত্রাও বেশি থাকবে এ কদিন।

হরিয়ানা, হিমাচল, পূর্ব বাংলাদেশ এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একাধিক ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। জম্মু-কাশ্মীর ও লাদাখের উপর দিয়ে নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। ফলে ওই পার্বত্য অঞ্চলে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।


```