Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ভোডাফোনকে ৮৩৩ কোটি টাকা ফেরত দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের

দ্য ওয়াল ব্যুরো : ভোডাফোন আইডিয়া সংস্থাকে ৮৩৩ কোটি টাকা ফেরত দেবে আয়কর দফতর। এমনই রায় দিয়েছিল বম্বে হাইকোর্ট। বুধবার সুপ্রিম কোর্ট ওই রায় বহাল রেখেছে। বেশ কিছুদিন ধরেই অর্থাভাবে ভুগছে ওই সংস্থা। সুপ্রিম কোর্টের রায়ের পর কিছু সুবিধা হল ভোডাফ

ভোডাফোনকে ৮৩৩ কোটি টাকা ফেরত দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের

শেষ আপডেট: 22 July 2020 13:14

দ্য ওয়াল ব্যুরো : ভোডাফোন আইডিয়া সংস্থাকে ৮৩৩ কোটি টাকা ফেরত দেবে আয়কর দফতর। এমনই রায় দিয়েছিল বম্বে হাইকোর্ট। বুধবার সুপ্রিম কোর্ট ওই রায় বহাল রেখেছে। বেশ কিছুদিন ধরেই অর্থাভাবে ভুগছে ওই সংস্থা। সুপ্রিম কোর্টের রায়ের পর কিছু সুবিধা হল ভোডাফোনের। ইতিমধ্যে এজিআরের প্রাপ্য মেটাতে সংকটে পড়েছে ওই সংস্থা। ভোডাফোন থেকে এজিআরকে দেওয়া হয়েছে ৭৮৫৪ কোটি টাকা। এখনও সরকারকে দিতে হবে ৫০ হাজার ৩৯৯ কোটি টাকা। আয়কর দফতর থেকে বলা হয়েছিল, ভোডাফোনকে টাকা ফেরত দেওয়ার দরকার নেই। তার কাছে সরকারের যে অর্থ প্রাপ্য, তা থেকে বরং ৮৩৩ কোটি টাকা বাদ দেওয়া হোক। কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ভোডাফোনকে টাকা রিফান্ড করতে হবে। কারণ ভবিষ্যতের কথা ভেবে আয়কর দফতর টাকা রিফান্ড দেওয়া বন্ধ করতে পারে না। গত ২৬ জুন ভোডাফোন আইডিয়া বম্বে হাইকোর্টে আর্জি জানায়, সরকার তাদের ১ হাজার কোটি টাকার বেশি ফেরত দিক। হাইকোর্ট ভোডাফোনকে ৮৩৩ কোটি টাকা ফেরত দিতে বলে। এর আগে ভোডাফোন সুপ্রিম কোর্টে জানিয়েছিল, কর্মীদের বেতন দেওয়ার টাকাও তার নেই। গত বছরের অক্টোবরে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় টেলিকম দফতরকে বিভিন্ন টেলিকম সংস্থার থেকে মোট ৯২ হাজার কোটি টাকার এজিআর বকেয়া আদায়ের অনুমতি দিয়েছিল। গত ১১ জুন বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হয়। টেলিকম সংস্থাগুলিকে এজিআর বকেয়া মেটানোর পরিকল্পনা জানিয়ে হলফনামা জমা দেওয়ার জন্য পাঁচ দিনের সময় দেয় সর্বোচ্চ আদালত। তখনই ভোডাফোনের পক্ষে বলা হয়, ৩-৪ দিনের মধ্যে বিস্তারিত পরিকল্পনা-সহ ওই হলফনামা জমা করা তাদের পক্ষে সম্ভব নয়। সর্বোচ্চ আদালতে ভোডাফোন বলে, বকেয়ার পরিমাণ বিশাল এবং কী ভাবে তা মেটানো হবে তা জানিয়ে দ্রুত হলফনামা জমা দিতেও সক্ষম নয় তারা। কোনও ব্যাঙ্ক গ্যারান্টি দিতেও অক্ষমতা প্রকাশ করে ভোডাফোন। এজিআর বাবদ সরকারি হিসাব অনুযায়ী, ভোডাফোন আইডিয়ার বকেয়ার পরিমাণ ৫৩ হাজার কোটি টাকা। এর মধ্যে রয়েছে সুদ এবং নির্দিষ্ট নিয়ম মেনে বকেয়া না মেটানোর জন্য জরিমানার অর্থও।

```