Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

আনলিমিডেট ডেটা ও কল: নতুন ‘অল ইন ওয়ান’ প্রিপেড প্ল্যান ঘোষণা রিলায়েন্স জিওর

দ্য ওয়াল ব্যুরো: খরচ বাড়তে চলেছে রিলায়েন্স জিওর গ্রাহকদের। ভোডাফোন আইডিয়া ও ভারতী এয়ারটেলের পরে এবার রিলায়েন্সও খরচ বাড়ানোর কথা ঘোষণা করল। ৬ ডিসেম্বর থেকে প্রিপেড পরিষেবার খরচ ৪০ শতাংশ পর্যন্ত বাড়াচ্ছে মুকেশ আম্বানির সংস্থাটি। ৬ ডিসেম্ব

আনলিমিডেট ডেটা ও কল: নতুন ‘অল ইন ওয়ান’ প্রিপেড প্ল্যান ঘোষণা রিলায়েন্স জিওর

শেষ আপডেট: 2 December 2019 04:29

দ্য ওয়াল ব্যুরো: খরচ বাড়তে চলেছে রিলায়েন্স জিওর গ্রাহকদের। ভোডাফোন আইডিয়া ও ভারতী এয়ারটেলের পরে এবার রিলায়েন্সও খরচ বাড়ানোর কথা ঘোষণা করল। ৬ ডিসেম্বর থেকে প্রিপেড পরিষেবার খরচ ৪০ শতাংশ পর্যন্ত বাড়াচ্ছে মুকেশ আম্বানির সংস্থাটি। ৬ ডিসেম্বর নতুন একটি আনলিমিটেড প্ল্যান চালু করতে চলেছে জিও, এই নতুন প্ল্যানের ডেটা ও কথা বলার খরচ ৪০ শতাংশ বেশি বেশি। তবে আউটগোয়িং কলের ক্ষেত্রে গ্রাহকরা ৩০০ শতাংশ বেশি সুবিধা ভোগ করবেন বলে দাবি করেছে জিও। তাদের দাবি, প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলির চেয়ে তাদের আউটগোয়িং কল সংক্রান্ত নীতি অনেক বেশি স্বচ্ছ। একটি বিবৃতিতে জিও জানিয়েছে, “আনলিমিটেড ডেটা ও ভয়েজ কলের সুবিধাযুক্ত নতুন অল ইন ওয়ান প্ল্যান চালু করছে জিও। অন্য মোবাইল পরিষেবা সংস্থার মোবাইলে ফোন করার ক্ষেত্রে নতুন এই প্ল্যানের নীতি খুবই স্বচ্ছ হবে। ২০১৯ সালের ৬ ডিসেম্বর থেকে এই প্ল্যান চালু হবে।” রিলায়েন্স জনিয়েছে যে, সরকারের সঙ্গে আলোচনা করেই তারা পরিষেবার খরচ ধার্য করে এবং মোবাইল পরিবেষা প্রদানকারী অন্য সংস্থাগুলোর কাছ থেকে তারা সহযোগিতা আশা করে। আগামী কাল অর্থাৎ ৩ ডিসেম্বর থেকে খরচ বাড়ছে এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়ার গ্রাহকদের। প্রথমে পরিষেবা খরচ বাড়ানোর কথা ঘোষণা করেছিল ভোডাফোন, তাদের গ্রাহকদের পরিষেবার খরচ বাড়ছে ৪২ শতাংশ পর্যন্ত। পরে এয়ারটেলও একটি বিবৃতি দিয়ে জানিয়ে দেয় যে, তাদের গ্রাহকদের ৪২ শতাংশ পর্যন্ত বাড়তি টাকা গুণতে হবে। খরচ বাড়ছে দিনে ৫০ পয়সা থেকে ২.৮৫ টাকা পর্যন্ত। লোকসানের বহর কমাতেই তাদের এই সিদ্ধান্ত। ভোডাফোন আইডিয়া ও এয়ারটেল – এই দুই সংস্থাই গত ত্রৈমাসিকে বিপুল লোকসান করেছে। ভোডাফোন অবশ্য আগেও লোকসানের মুখে পড়েছিল। তার উপরে সর্বোচ্চ আদালতের রায়ে বিপুল অঙ্কের সুদাসল দিতে গেলে পরিষেবা তারা বন্ধ করে দিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছিল। যদিও সরকার তাদের এই টাকা দেওয়ার জন্য সময়সীমা বাড়িয়ে দু’বছর করে দেওয়ায় দুই সংস্থাই সাময়িক ভাবে স্বস্তি পেয়েছে। জরিমানা দিতে হবে জিওকেও, তবে তারা সদ্য পরিষেবা চালু করেছে বলে, খুবই সামান্য অর্থ তাদের দিতে হবে সরকারকে। এই তিম সংস্থা অবশ্য আগেই জানিয়ে দিয়েছিল যে, ডিসেম্বর থেকেই তারা খরচ বাড়াতে চলেছে।

```