Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

কীভাবে নিয়োগ? ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় শীর্ষ আদালতে রিপোর্ট জমা দিল মধ্যশিক্ষা পর্ষদ

নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসির অধীনে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ।

কীভাবে নিয়োগ? ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় শীর্ষ আদালতে রিপোর্ট জমা দিল মধ্যশিক্ষা পর্ষদ

ফাইল ছবি।

শেষ আপডেট: 5 August 2024 00:07

দ্য ওয়াল ব্যুরো: যোগ্যদের পরিবর্তে টাকার বিনিময়ে অযোগ্যদের নিয়োগ পাইয়ে দেওয়ার পাশাপাশি অতিরিক্ত শূন্যপদ তৈরি করে নিয়োগ করার অভিযোগও উঠেছিল। ওই মামলায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। যদিও শীর্ষ আদালতের নির্দেশে, ওই রায়ের ওপর স্থগিতাদেশ রয়েছে।

ওই মামলাতেই নবম থেকে দ্বাদশের শিক্ষক ও গ্রুপ বি, সি-তে কতজনকে নিয়োগ করা হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ তথ্য আদালতে জমা দিল মধ্যশিক্ষা পর্ষদ। 

আদালত সূত্রের খবর, পর্ষদের তরফে জানানো হয়েছে, কোনও অতিরিক্ত নিয়োগ হয়নি। অতিরিক্ত নিয়োগের যে প্রশ্ন উঠেছিল, তারও ব্যাখ্যা দিয়েছে পর্ষদ।

আদালতে জমা দেওয়া লিখিত বিবৃতিতে পর্ষদের তরফে জানানো হয়েছে, সুপারিশ পত্র ও নিয়োগপত্র আলাদা। ফলে এসএসসির পাঠানো সুপারিশ পত্রর সঙ্গে বোর্ডের পাঠানো নিয়োগ পত্রের সংখ্যা মিলবে না। কারণ, এসএসসি যার নাম সুপারিশ করল তিনি হয়তো ততদিনে অন্য চাকরি পয়ে গিয়েছেন। ফলে তাঁকে নিয়োগপত্র পাঠালেও তিনি কাজে যোগ দিলেন না। তখন ওই পদে পরবর্তীজনকে নিয়োগ পত্র দেওয়া হয়। তাই দুটো সংখ্যার মধ্যে মিল না থাকাটাই স্বাভাবিক।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসির অধীনে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। পৃথক ভাবে মামলা করেছিল রাজ্যের শিক্ষা দফতর, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ।

হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশের পাশাপাশি সব পক্ষের লিখিত বক্তব্য জানতে চেয়েছিল শীর্ষ আদালত। ওই মামলাতেই সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্য জানাল মধ্যশিক্ষা পর্ষদ। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৬ অগস্ট।


```