Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

দর্শনার্থী টানায় কলকাতাকে টেক্কা জেলার, লক্ষ্মীলাভ রেলেরও, জানাচ্ছে পরিসংখ্যান

রেলের হাওড়া ডিভিশন সূত্রের খবর, সপ্তমী থেকে নবমী, দুর্গা পুজোর তিনদিনে জেলায় রেকর্ড পরিমাণ দর্শনার্থীর ভিড় হয়েছিল।

দর্শনার্থী টানায় কলকাতাকে টেক্কা জেলার, লক্ষ্মীলাভ রেলেরও, জানাচ্ছে পরিসংখ্যান

শেষ আপডেট: 26 October 2023 13:54

দ্য ওয়াল ব্যুরো: পুজোর ক’দিন মনোরম পরিবেশের জেরে মহালয়া থেকেই কলকাতার মণ্ডপে দেখা গিয়েছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। শহর কলকাতার সঙ্গে টেক্কা দিয়ে তৃতীয়া, চতুর্থী থেকে ভিড় বাড়ছিল জেলার মণ্ডপগুলিতেও। সপ্তমী থেকে তা কার্যত কলকাতার ভিড়কেও টেক্কা দিয়েছে। এমনটাই জানাচ্ছে রেলের পরিসংখ্যান।

রেলের হাওড়া ডিভিশন সূত্রের খবর, সপ্তমী থেকে নবমী, দুর্গা পুজোর তিনদিনে জেলায় রেকর্ড পরিমাণ দর্শনার্থীর ভিড় হয়েছিল। রেলের বিক্রি হওয়া টিকিটের পরিসংখ্যান থেকেই তা স্পষ্ট। সেই সূত্রে এই ক’দিন রেলের লক্ষ্মীলাভের পরিমাণও বেশ ঈর্ষণীয়।

রেলের হাওড়া ডিভিশন সূত্রের খবর, সপ্তমীর দিন হাওড়া স্টেশন থেকে টিকিট কেটেছেন ১ লক্ষ ৫০ হাজার ৯৭৯ জন যাত্রী। এর মধ্যে হাওড়া থেকে শ্রীরামপুরে রেলপথে ঠাকুর দেখতে গিয়েছেন প্রায় ৫০ হাজার যাত্রী! শ্রীরামপুর ছাড়াও রেলপথে দর্শনার্থীদের ভিড় ছিল বেলুড়, কৃষ্ণনগর, বারুইপুর, নৈহাটি, দক্ষিণেশ্বরও।

একইভাবে অষ্টমীর দিন হাওড়া থেকে জেলার শহরগুলিতে যাওয়ার জন্য টিকিট বিক্রি হয়েছে ১ লক্ষ ১৬ হাজার ৪৩০টি। অষ্টমীতে হাওড়া থেকে শ্রীরামপুরে ঠাকুর দেখতে গিয়েছিলেন ৩২ হাজারের বেশি দর্শনার্থী। অষ্টমীর দিন রেকর্ড পরিমাণ ভিড় হয়েছিল বেলুড়ে। একইভাবে নবমীতে ট্রেন পথে শ্রীরামপুরে ঠাকুর দেখতে গিয়েছিলেন ২৩ হাজারের বেশি যাত্রী।

হাওড়ার পাশাপাশি পুজোর কদিন শিয়ালদহ ডিভিশন থেকেও জেলা শহরের দিকে প্রচুর সংখ্যক টিকিট বিক্রি হয়েছে বলে রেল সূত্রে খবর। তবে হাওড়ার মতো শিয়ালদহ ডিভিশনের পরিসংখ্যান জানা যায়নি। রেলের এক কর্তা বলেন, পুজোর কদিন যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে সব ধরনের ব্যবস্থা করা হয়েছিল।


```