Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মারা গেলেন গৌরী ঘোষ, আবৃত্তি-জগতে গভীর শূন্যতা

দ্য ওয়াল ব্যুরো: আবৃত্তির জগতে নক্ষত্র পতন। আজ, বৃহস্পতিবার সকালে মারা গেলেন বাচিক শিল্পী গৌরী ঘোষ। ৮০ বছরের বেশি বয়স হয়েছিল তাঁর। স্নায়ুর সমস্যা ছিল অনেক দিন ধরেই। দিন কয়েক আগে অসুস্থতা বাড়লে ভর্তি করা হয় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপ

মারা গেলেন গৌরী ঘোষ, আবৃত্তি-জগতে গভীর শূন্যতা

শেষ আপডেট: 26 August 2021 06:21

দ্য ওয়াল ব্যুরো: আবৃত্তির জগতে নক্ষত্র পতন। আজ, বৃহস্পতিবার সকালে মারা গেলেন বাচিক শিল্পী গৌরী ঘোষ। ৮০ বছরের বেশি বয়স হয়েছিল তাঁর। স্নায়ুর সমস্যা ছিল অনেক দিন ধরেই। দিন কয়েক আগে অসুস্থতা বাড়লে ভর্তি করা হয় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। আজ সকাল ন'টা নাগাদ জীবনযুদ্ধে হার মানেন তিনি। গৌরী ঘোষের প্রয়াণের সঙ্গে সঙ্গেই ভেঙে গেল পার্থ ঘোষ-গৌরী ঘোষের জুটি। তাঁদের ছেলে অয়ন ঘোষ শোকে ভেঙে পড়েছেন। জানিয়েছেন, "আমার জীবনের নিঃশ্বাস চলে গেল।" গৌরী ঘোষের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি জানিয়েছেন, বিশিষ্ট বাচিকশিল্পী গৌরী ঘোষের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় প্রয়াত হন। বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর অনবদ্য আবৃত্তি মননশীল শ্রোতাদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে। তিনি দীর্ঘদিন আকাশবাণী কলকাতা কেন্দ্রের উপস্থাপিকা-ঘোষিকা হিসাবে কাজ করেছেন। পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির সদস্য গৌরী ঘোষকে রাজ্য সরকার ২০১৮ সালে 'কাজী সব্যসাচী সম্মান' প্রদান করে। তাঁর প্রয়াণ সাংস্কৃতিক জগতে এক অপূরণীয় ক্ষতি। আমি গৌরী ঘোষের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

```