Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

চলতি আর্থিক বছরে জিডিপির বিকাশ হবে সাড়ে নয় শতাংশ, আশাবাদী রিজার্ভ ব্যাঙ্ক

দ্য ওয়াল ব্যুরো : কোভিড অতিমহামারীর (Covid Pandemic) ধাক্কা সামলে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা দিয়েছে। বৃহস্পতিবার এই মন্তব্য করলেন রিজার্ভ ব্যাঙ্কের (RBI) গভর্নর শক্তিকান্ত দাস। তাঁর আশা, ২০২১-২২ সালের আর্থিক বছরে মোট জাতীয় উৎপাদন (G

চলতি আর্থিক বছরে জিডিপির বিকাশ হবে সাড়ে নয় শতাংশ, আশাবাদী রিজার্ভ ব্যাঙ্ক

শেষ আপডেট: 9 September 2021 14:36

দ্য ওয়াল ব্যুরো : কোভিড অতিমহামারীর (Covid Pandemic) ধাক্কা সামলে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা দিয়েছে। বৃহস্পতিবার এই মন্তব্য করলেন রিজার্ভ ব্যাঙ্কের (RBI) গভর্নর শক্তিকান্ত দাস। তাঁর আশা, ২০২১-২২ সালের আর্থিক বছরে মোট জাতীয় উৎপাদন (GDP) ৯.৫ শতাংশ হারে বিকশিত হবে। দু'টি সর্বভারতীয় সংবাদপত্রের আয়োজিত অনুষ্ঠানে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর বলেন, অগাস্ট মাস থেকেই অর্থনীতিতে করোনার প্রভাব কমতে শুরু করে। সেজন্য চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিক থেকেই অর্থনীতির ফের ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা দিয়েছে। শক্তিকান্ত দাস বলেন, আন্তর্জাতিক বাজারে এখন লিকুইডিটি যথেষ্ট বেশি। তার ওপরে ভর করেই ঘুরে দাঁড়াচ্ছে দেশের বাজার। পরে তিনি জানান, রিজার্ভ ব্যাঙ্কের নন পারফর্মিং অ্যাসেট এখন মাত্র সাত শতাংশ। এত কম পরিমাণ নন পারফর্মিং অ্যাসেটের জন্য ব্যাঙ্কের বিশেষ ক্ষতি হবে না। জোট ভাঙলেও ত্রিপুরা নিয়ে বিজেপির নিন্দায় এক সুর সূর্য-অধীরের গত জুলাই মাসে বিশ্ব ব্যাঙ্ক বলে, ২০২১ সালে দেশের অর্থনীতির বিকাশ হবে ৮.৩ শতাংশ হারে। তবে ২০২২ সালে বিকাশের সম্ভাবনা আর একটু কম দেখানো হয়। জুলাইয়ের শেষে বিশ্ব ব্যাঙ্ক গ্লোবাল ইকনমিক প্রসপেক্টস নামে একটি রিপোর্ট প্রকাশ করে। তাতে বলা হয়, আগামী বছরে ভারতের অর্থনীতি ৭.৫ শতাংশ হারে বিকশিত হতে পারে। ২০২৩ সালে বিকশিত হতে পারে ৬.৫ শতাংশ হারে। ২০১৯ সালে ভারতের অর্থনীতি বিকশিত হয়েছিল চার শতাংশ হারে। ২০২০ সালে আশঙ্কা করা হয়েছিল, কোভিডের ধাক্কায় অর্থনীতির সংকোচন হবে ৭.৩ শতাংশ। সামগ্রিকভাবে ২০২১ সালে বিশ্ব অর্থনীতি বিকশিত হবে ৫.৬ শতাংশ হারে। গত ৮০ বছরে আর কখনও মন্দার পরে অর্থনীতি এত বেশি হারে বিকশিত হয়নি। এরপরে বলা হয়েছে, ভারত সরকার অর্থনীতিকে চাঙ্গা করার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। পরিকাঠামো, গ্রামোন্নয়ন ও স্বাস্থ্যে এখন অনেক বেশি ব্যয় করছে সরকার। তার ওপরে ম্যানুফ্যাকচারিং ও পরিষেবা ক্ষেত্রও ঘুরে দাঁড়িয়েছে দ্রুত। মে মাসের শেষে রিজার্ভ ব্যাঙ্ক জানায়, কোভিড অতিমহামারীর দ্বিতীয় ঢেউ আসায় দেশের অর্থনীতিতে একপ্রকার অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। এর ফলে স্বল্পমেয়াদে অর্থনীতির বিকাশ ব্যাহত হতে পারে। বেসরকারি ক্ষেত্রে চাহিদা বাড়লে তবেই পরিস্থিতির পরিবর্তন হবে। সেই সঙ্গে অবশ্য আশার কথাও শোনায় কেন্দ্রীয় ব্যাঙ্ক। তার বার্ষিক রিপোর্টে বলা হয়, গতবছর করোনার প্রথম ঢেউয়ে অর্থনীতির যে ক্ষতি হয়েছিল, দ্বিতীয় ওয়েভে ততদূর হয়নি। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```