Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আধার না থাকলেও মিলবে রেশন, খাদ্যসাথীতে বঞ্চনা চলবে না: বড় নির্দেশ খাদ্য দফতরের

 আধার কার্ড নেই কিংবা বায়োমেট্রিক যাচাই হয়নি—এই অজুহাতে আর কোনও দুঃস্থ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্প থেকে বঞ্চিত করা যাবে না। 

আধার না থাকলেও মিলবে রেশন, খাদ্যসাথীতে বঞ্চনা চলবে না: বড় নির্দেশ খাদ্য দফতরের

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 25 August 2025 17:20

দ্য ওয়াল ব্যুরো: আধার কার্ড (Ration, Aadhaar) নেই কিংবা বায়োমেট্রিক যাচাই হয়নি—এই অজুহাতে আর কোনও দুঃস্থ রেশন গ্রাহককে (Ration) খাদ্যসাথী প্রকল্প থেকে বঞ্চিত করা যাবে না। কড়া বার্তা দিল খাদ্য দফতর (Food Department )।

এ নিয়ে একগুচ্ছ নির্দেশিকা সম্বলিত বিজ্ঞপ্তি জারি করেছেন খাদ্য দফতরের প্রধান সচিব পারভেজ আমেদ সিদ্দিকি।

৩১ অগস্টের মধ্যে প্রতিটি জেলার জেলাশাসককে রিপোর্ট পাঠাতে হবে, আধার না থাকার কারণে কতজন রেশন গ্রাহক বঞ্চিত হয়েছেন, তাঁদের জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কোন অভিযোগ জেলা স্তরে সমাধান করা যায়নি। সেই সঙ্গে স্পষ্ট নির্দেশ, বঞ্চনার জন্য কোনও রেশন ডিলার বা খাদ্য দফতরের অফিসার দায়ী হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

খাদ্য দফতর সূত্রে খবর, রাজ্যে জাতীয় ও রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় রেশন গ্রাহকের সংখ্যা প্রায় ৮ কোটি ৯০ লক্ষ। তাঁদের মধ্যে প্রায় ৯৮ শতাংশের ই-কেওয়াইসি সম্পূর্ণ হলেও এখনও কিছু পরিবার আধারের অভাবে বঞ্চিত হচ্ছেন। খাদ্যসচিবের চিঠির গোড়াতেই এই বঞ্চনার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, “আধার না-থাকা বা ই-কেওয়াইসি বাকি থাকার কারণে সত্যিই অনেক গ্রাহক বঞ্চিত হচ্ছেন। বহু ক্ষেত্রে আঞ্চলিক অফিস থেকে কার্ড ব্লক করে দেওয়া হচ্ছে।” এতে গরিব মানুষরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি তাঁর।

খাদ্যসচিবের নির্দেশ অনুযায়ী, রেশন ডিলার, জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও খাদ্য দফতরের আধিকারিকদের একযোগে উদ্যোগী হয়ে এই সমস্যা মেটাতে হবে।

অর্থাৎ, স্পষ্ট বার্তা—আধারের অভাবে আর কোনও বৈধ রেশন কার্ডধারী খাদ্যসাথীর সুবিধা থেকে বঞ্চিত হবেন না।


```