Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বিমান বসুকে নওসাদের চিঠি! বিধানসভা ভোটের আগে ফের জোটের ডাক

২০২১-এর বিধানসভা নির্বাচনে বাম, কংগ্রেস এবং আইএসএফ একত্রে লড়াই করেছিল 'সংযুক্ত মোর্চা' নামে। সেই জোট এবারেও ফিরুক, এই দাবিতেই সরব হয়েছেন নওসাদ।

বিমান বসুকে নওসাদের চিঠি! বিধানসভা ভোটের আগে ফের জোটের ডাক

বিমান বসু ও নওসাদ সিদ্দিকি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 25 August 2025 16:43

দ্য ওয়াল ব্যুরো: ২০২১-এর ধাঁচে ফের রাজ্যে বিরোধী জোট গঠনের পথে হাঁটতে চায় আইএসএফ (ISF)। তৃণমূল এবং বিজেপি বিরোধিতায় এক ছাতার তলায় আসার আহ্বান জানিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে (Biman Basu) চিঠি দিলেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নওসাদ সিদ্দিকি (Nawsad Siddiqui)। সূত্রের খবর, সময় নষ্ট না করে অবিলম্বে জোটের প্রক্রিয়া (West Bengal Assembly Election) শুরু করার আবেদন জানিয়েছেন তিনি।

২০২১-এর বিধানসভা নির্বাচনে বাম, কংগ্রেস এবং আইএসএফ একত্রে লড়াই করেছিল 'সংযুক্ত মোর্চা' নামে। সেই জোট এবারেও ফিরুক, এই দাবিতেই সরব হয়েছেন নওসাদ। পাশাপাশি, এবার জোটে সামাজিক সংগঠনগুলিকেও অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন তিনি।

চিঠির মধ্য দিয়ে ফের একবার নেতৃত্বের ভার বিমান বসুর হাতেই তুলে দিতে চেয়েছেন আইএসএফ নেতা। তবে এই আর্জির প্রেক্ষিতে এখনও পর্যন্ত বামফ্রন্টের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। আলিমুদ্দিনের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

যদিও নওসাদদের সঙ্গে বামেদের সম্পর্ক সবসময় মসৃণ ছিল না। ২০২৪ লোকসভা ভোটের আগে জোট ভেঙেছিল। সিপিএমের বিরুদ্ধে একতরফাভাবে প্রার্থী দেওয়ার অভিযোগ তোলেন নওসাদ। মুর্শিদাবাদে আইএসএফ প্রার্থীর নাম ঘোষণার পরেও সেখানে সিপিএম প্রার্থী দিলে রাগে-দুঃখে সরেই দাঁড়ান আইএসএফ নেতা। ঘোষণা করেন, জোটে লড়বেন না।

তবে পরে বরফ গলে। গত বছরের শেষে হাড়োয়ার উপনির্বাচনে আবারও একসঙ্গে পথ হাঁটে বাম ও আইএসএফ। ফলে রাজনৈতিক মহলের অনুমান, বিধানসভা ভোট যত এগোবে, ততই গরম হতে পারে সংযুক্ত মোর্চার সম্ভাবনার হাওয়া।

নওসাদের চিঠি সেই সম্ভাবনাকেই যেন উস্কে দিল। এখন শুধু প্রশ্ন, বিমান বসুর নেতৃত্বে আলিমুদ্দিন আবারও এক ছাতার তলায় কংগ্রেস ও আইএসএফ-কে নিয়ে আসতে পারে কি না। 

প্রসঙ্গত, অতীতের মতো জোটের সপক্ষে সওয়াল করতে দেখা গিয়েছে কংগ্রেসকেও। এবার একই দাবি জানাল আইএসএফ।


```