Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ফের অসুস্থ জ্যোতিপ্রিয়, জেল থেকে নিয়ে যাওয়া হল এসএসকেএমে

ফের অসুস্থ জ্যোতিপ্রিয়, জেল থেকে নিয়ে যাওয়া হল এসএসকেএমে

শেষ আপডেট: 21 November 2023 19:56

দ্য ওয়াল ব্যুরো: রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর ঠিকানা এখন প্রেসিডেন্সি জেলে। মঙ্গলবার জেলে ফের একবার অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয়। জেল সূত্রে খবর এদিন বিকেলে তাঁকে এসএসকেএম হাসপাতালে আনা হয়েছে।  

রেশন দুর্নীতি কাণ্ডে ম্যারাথন জেরার পর রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপর ইডি হেফাজত শেষে এখন জেলেই আছেন তিনি। সূত্রের খবর মঙ্গলবার বিকেলে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয়। প্রথমে তাঁকে জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করেন। এরপর তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কার্ডিয়োলজি এমার্জেন্সি রুমে নিয়ে গিয়ে যাওয়া হয়েছে জ্যোতিপ্রিয়কে।

গত ১৬ নভেম্বর বালুকে আলিপুর আদালতে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে এজলাসে উপস্থিত থাকতে পারেননি তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে জ্যোতিপ্রিয়কে হাজির করানো হয়েছিল বিচারকের সামনে। সেখানে তিনি হাতজোড় করে বলেছিলেন, 'আমার শরীর ভাল নয়।' জামিনের আবেদন না করে তিনি হাসপাতালে যেতে চেয়েছিলেন। কিন্তু বিচারক সেই আর্জি খারিজ করে দেন।

গত ১৬ নভেম্বর বালুকে আলিপুর আদালতে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে এজলাসে উপস্থিত থাকতে পারেননি তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে জ্যোতিপ্রিয়কে হাজির করানো হয়েছিল বিচারকের সামনে। সেখানে তিনি হাতজোড় করে বলেছিলেন, 'আমার শরীর ভাল নয়।' জামিনের আবেদন না করে তিনি হাসপাতালে যেতে চেয়েছিলেন। কিন্তু বিচারক সেই আর্জি খারিজ করে দেন।

জেলে নিয়ে যাওয়ার পরের দিনই অসুস্থ হয়ে পড়েছিলেন। শুরু হয় কাশি ও শ্বাসকষ্ট। জেলেই তাঁকে অক্সিজেন দিতে হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। ইডি হেফাজতে থাকাকালীনও নিজের শারীরিক অসুস্থতার ব্যাখ্যা দিতে গিয়ে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক একাধিকবার বলেছেন, 'মনে হচ্ছে বাম দিকটা পক্ষাঘাত হয়ে যাবে।' কখনও বা বলেছেন, 'খুব অসুস্থ। মনে হচ্ছে মরে যাব।'  


```