Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ধর্ষিতার মুখে কালি মাখিয়ে হাঁটানো হল প্রকাশ্যে, চারপাশ থেকে উল্লাস প্রকাশ করল জনতা

দ্য ওয়াল ব্যুরো : খোদ রাজধানী দিল্লির (Delhi) বুকে প্রকাশ্যে ধর্ষিতাকে (Rape Victim) হেনস্থা করল জনতা। ওই মহিলার মাথার চুল কেটে দেয় দুষ্কৃতীরা। তাঁর মুখে মাখিয়ে দেওয়া হয় কালি। তারপরে দিল্লির শাহদারা (Shahdara) অঞ্চলে তাঁকে প্রকাশ্যে হাঁটানো

ধর্ষিতার মুখে কালি মাখিয়ে হাঁটানো হল প্রকাশ্যে, চারপাশ থেকে উল্লাস প্রকাশ করল জনতা

শেষ আপডেট: 27 January 2022 07:07

দ্য ওয়াল ব্যুরো : খোদ রাজধানী দিল্লির (Delhi) বুকে প্রকাশ্যে ধর্ষিতাকে (Rape Victim) হেনস্থা করল জনতা। ওই মহিলার মাথার চুল কেটে দেয় দুষ্কৃতীরা। তাঁর মুখে মাখিয়ে দেওয়া হয় কালি। তারপরে দিল্লির শাহদারা (Shahdara) অঞ্চলে তাঁকে প্রকাশ্যে হাঁটানো হয়। ধর্ষিতার হেনস্থা দেখে উল্লাস প্রকাশ করে একদল লোক। পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে। পুলিশের এক উচ্চপদস্থ কর্তা বলেন, "ঘটনাটি দুঃখজনক। ব্যক্তিগত শত্রুতার জেরে শাহদারা জেলায় এক মহিলাকে যৌন হেনস্থা করা হয়। পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। তদন্ত চলছে। ধর্ষিতাকে কাউন্সেলিং করানো হচ্ছে।" দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল ধর্ষিতার সঙ্গে দেখা করেছেন। তিনি বলেন, "বেআইনি মদের কারবারিরা ২০ বছরের এক তরুণীকে ধর্ষণ করেছে। তাঁর বাড়ি কস্তুরবা নগরে। ধর্ষকরা তাঁর মাথার চুল কেটে দেয়। তাঁকে জুতোর মালা পরায়। তাঁর মুখে কালি মাখিয়ে পুরো এলাকায় ঘোরায়।" স্বাতী মালিওয়াল জানান, তিনি দিল্লি পুলিশকে নোটিশ দিয়েছেন। প্রত্যেক অপরাধীকে গ্রেফতার করা হবে। ধর্ষিতার পরিবারের নিরাপত্তারও ব্যবস্থা করা হবে। https://twitter.com/SwatiJaiHind/status/1486559307487272962 একটি সূত্রে জানা যায়, স্থানীয় এক যুবক ওই তরুণীকে প্রেম নিবেদন করেছিল। তরুণী তাতে সাড়া দেননি। পরে ছেলেটি আত্মহত্যা করে। অভিযোগ, ছেলেটির পরিবারের লোকজনই তরুণীর হেনস্থার জন্য দায়ী।

```