Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কর্ণাটকের দাপুটে বিজেপি নেতা কংগ্রেসে, সুবিধা কুমারস্বামীর স্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো : সাতের দশকে বিখ্যাত শোলে ছবির সেট তৈরি হয়েছিল কর্ণাটকের রামনগরে । সেখানে উপনির্বাচন আগামী শনিবার । জনতা দল সেকুলারের প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর স্ত্রী অনীতা কুমারস্বামী। তাঁর বিরুদ্ধে প্রচারে ঝড় তুলেছ

কর্ণাটকের দাপুটে বিজেপি নেতা কংগ্রেসে, সুবিধা কুমারস্বামীর স্ত্রীর

শেষ আপডেট: 1 November 2018 09:23

দ্য ওয়াল ব্যুরো : সাতের দশকে বিখ্যাত শোলে ছবির সেট তৈরি হয়েছিল কর্ণাটকের রামনগরে । সেখানে উপনির্বাচন আগামী শনিবার । জনতা দল সেকুলারের প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর স্ত্রী অনীতা কুমারস্বামী। তাঁর বিরুদ্ধে প্রচারে ঝড় তুলেছিলেন মাত্র এক মাস আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়া এক নেতা । অনীতার বিরুদ্ধে তিনি ছিলেন বিজেপির জবরদস্ত প্রার্থী । তাঁর নাম এল চন্দ্রশেখর । বৃহস্পতিবার তিনি পুনরায় ফিরে এসেছেন কংগ্রেসে । অনীতার দল কংগ্রেসের জোটসঙ্গী । তাই  অনীতার সমর্থকরা মনে করছেন, তাঁদের নেত্রীর জয় এখন শুধু সময়ের অপেক্ষা । এদিন কংগ্রেস সমর্থকদের সঙ্গে দেখা যায় চন্দ্রশেখরকে । তিনি বলেন, বিজেপির মধ্যে কোনও ঐক্য নেই । ওই দলে কেউ আমাকে সমর্থনও করে না । তাই নিজের মাদার পার্টিতে ফিরে এলাম । তিনি রাজ্যের এক নামী কংগ্রেস নেতার ছেলে । কিছুদিন আগে যখন অনীতার বিরুদ্ধে প্রচার করছিলেন, তখন সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে বলেন, রামনগরের ভোটারদের হতাশ করেছেন কুমারস্বামী । তাঁকে এই কেন্দ্রের মানুষ নির্বাচিত করেছিলেন। কিন্তু তিনি অন্য কেন্দ্র থেকে জিতে এই কেন্দ্রটি ত্যাগ করেছেন। সেজন্যই এখানে উপনির্বাচন হচ্ছে । অনীতা একসময় বিধায়ক ছিলেন। পরে চান্নাপাটনা নামে এক কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান । অভিযোগ, মুখ্যমন্ত্রীর স্ত্রী বলেই তাঁকে ওই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে । তিনি জবাবে বলেন, আমি বহুদিন ধরেই সেকুলার জনতা দলের সঙ্গে যুক্ত । রামনগর কেন্দ্রে যেই জিতুক, রাজ্যে ক্ষমতার ভারসাম্যে বিশেষ পরিবর্তন হবে না। কিন্তু ওই আসনটি এখন বিজেপি ও তার বিরোধী শিবিরের কাছে প্রেস্টিজ ইস্যু হয়ে উঠেছে ।

```