Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

রামকৃষ্ণ মিশনের সঙ্গে রাজনীতির যোগ! মমতার মন্তব্যে বিশেষ বার্তা মঠের সাধারণ সম্পাদকের

রামকৃষ্ণ মিশন নিয়ে মমতার বক্তব্যের প্রতিক্রিয়া জানালেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ।

রামকৃষ্ণ মিশনের সঙ্গে রাজনীতির যোগ! মমতার মন্তব্যে বিশেষ বার্তা মঠের সাধারণ সম্পাদকের

রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ

শেষ আপডেট: 22 May 2024 12:00

দ্য ওয়াল ব্যুরো: সাধু-সন্ন্যাসীদের সঙ্গে রাজনীতির যোগের অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। গত শনিবার মমতার 'বিতর্কিত' বক্তব্যের প্রেক্ষিতে শুরু হয়েছে রাজনৈতিক চাপাউতোর। বাংলায় প্রচারে এসে এই নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তীব্র প্রতিবাদ জানিয়েছেন সন্ন্যাসীদের একাংশ। এরই মধ্যে রামকৃষ্ণ মিশন নিয়ে মমতার বক্তব্যের প্রতিক্রিয়া জানালেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ।

রামকৃষ্ণদেবের আদর্শে অনুপ্রাণিত হয়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ। বর্তমানে সারা বিশ্বে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের ২৭৯টি শাখা কেন্দ্র রয়েছে। পৃথিবী জুড়ে ওই সংগঠনের লক্ষ লক্ষ ভক্ত রয়েছেন। এহেন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের সাধুদের একাংশের বিরুদ্ধে  বাংলার মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য বিতর্কের ঝড় তুলেছে। যা নিয়ে স্বামী সুবীরানন্দর বার্তা, রামকৃষ্ণ মঠ ও মিশন তাঁর ভক্ত ও  অনুগামীদেরদের কখনওই নির্দেশ দেয় না যে তারা কাকে ভোট দেবে। 

মমতার বিতর্কিত বক্তব্যের প্রসঙ্গে স্বামী সুবীরানন্দ জানিয়েছেন, সংগঠনের সাথে যুক্ত সন্ন্যাসীরা কোনও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেন না। এমনকী তারা তাদের ভোটের অধিকারও প্রয়োগ করেন না। এটি ছিল স্বামীজির নির্দেশ যা সমসময় অনুসরণ করা হয়।

স্পষ্টভাবে তিনি আরও বলেন, "রামকৃষ্ণ মিশন একটি অরাজনৈতিক ও আন্তর্জাতিক সংস্থা। এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িতদের একমাত্র লক্ষ্য নিঃস্বার্থ মানব সেবা। আর কিছু নয়। রাজনীতির সঙ্গে কোনওভাবেই যোগ নেই। "

গত শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আরামবাগের গোঘাটের ভাষণকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত। তৃণমূল নেত্রী তাঁর বক্তৃতায় বাংলার সাধু সমাজের একাংশের উদ্দেশে তোপ দেগে বসেন। ইসকন, ভারত সেবাশ্রম সংঘ এমনকি রামকৃষ্ণ মিশনকেও বাদ দেননি তিনি। 

মমতা বলেন,  ' রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে। শ্রদ্ধা করে। ওদের কাছে একটা হোয়াটসঅ্য়াপ আছে, গ্রুপ। ওদের যারা মেম্বার হয় তাদের নাম, যারা দীক্ষা নেয়। তাদেরকে আমি ভালবাসতে পারি। আমি দীক্ষা নিতে পারি। কিন্তু, রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনওদিনও। এটা আমি জানি। তাহলে আমি অন্যকে কেন ভোট দিতে বলব? কেউ কেউ ভায়োলেট করছে, সবাই নয়।' এই মন্তব্যের পরই বিতর্কের ঝড় ওঠে। 

বাংলায় নির্বাচনী প্রচারে এসে মমতার সন্ন্যাসীদের সঙ্গে রাজনীতির যোগের অভিযোগের মন্তব্যকে লুফে নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার এই নিয়ে রামকৃষ্ণ মিশনের তরফেও এল কড়া বার্তা।


```