Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

কলকাতা নিয়ে পাক হুমকি বনাম পঁচাত্তরের ইতিহাস, ভোটের বঙ্গে রাজনাথের নিশানায় মমতা

দিন কয়েক আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ হুঙ্কার দিয়েছিলেন ‘কলকাতা পর্যন্ত হামলার’। সেই হুমকির পাল্টা জবাব কেন দিচ্ছে না কেন্দ্র, তা নিয়ে গত দু’দিন ধরে সরব ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

কলকাতা নিয়ে পাক হুমকি বনাম পঁচাত্তরের ইতিহাস, ভোটের বঙ্গে রাজনাথের নিশানায় মমতা

রাজনাথ সিং ও মমতা বন্দ্যোপাধ্যায়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 7 April 2026 14:52

দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ হুঙ্কার দিয়েছিলেন ‘কলকাতা পর্যন্ত হামলার’। সেই হুমকির পাল্টা জবাব কেন দিচ্ছে না কেন্দ্র, তা নিয়ে গত দু’দিন ধরে সরব ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে ভোটপ্রচারে এসে সেই স্তব্ধতা ভাঙলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “৫৫ বছর আগের কথা ওদের মনে রাখা উচিত। কী ভাবে দেশটা দু’টুকরো হয়েছিল! ফের দুঃসাহস দেখালে পরিণাম কী হবে, সেটা ওরাই বুঝবে।”

ঘটনার সূত্রপাত কেরলে রাজনাথের এক মন্তব্যকে কেন্দ্র করে, যেখানে তিনি ‘অপারেশন সিঁদুর’ এবং পাকিস্তানের বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন। তারই প্রেক্ষিতে পাক মন্ত্রী আসিফ দাবি করেন, ভারত ফের হামলার ছক কষছে এবং সেই সূত্রেই তিনি কলকাতার প্রসঙ্গ টানেন। এই নিয়ে সোমবার নদিয়ার সভা থেকে সরব হন মমতা। তাঁর প্রশ্ন ছিল, “কেন প্রধানমন্ত্রী চুপ? কে বলিয়েছে ওকে দিয়ে?” অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও এক ধাপ এগিয়ে দাবি করেন, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে পাক মন্ত্রীকে ‘ঘরে ঢুকে’ মারা হবে।

মঙ্গলবার ব্যারাকপুরের জনসভায় অবশ্য রাজনাথের মূল লক্ষ্য ছিল তৃণমূল নেত্রী। পাক হুমকি নিয়ে সরাসরি মঞ্চ থেকে কিছু না বললেও, পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কড়া জবাব দেন। তবে জনসভার বক্তৃতায় মমতাকে বিঁধে তিনি বলেন, “গতবার বাংলা নিজের মেয়েকে চেয়েছিল, মানুষ আপনাকে ভোট দিয়েছিল। কিন্তু আপনি মানুষের পিঠে ছুরি মেরেছেন।” বেকারত্ব, শিল্পহীনতা এবং দুর্নীতির অভিযোগে বিঁধে রাজনাথের দাবি, বাংলার যুবসমাজ কাজের খোঁজে ভিন্‌ রাজ্যে পরিযায়ী হতে বাধ্য হচ্ছে।

এ দিনও অনুপ্রবেশ ইস্যুকে হাতিয়ার করেছেন রাজনাথ। তাঁর অভিযোগ, তৃণমূল সরকার অনুপ্রবেশকারীদের আড়াল করার চেষ্টা করছে। পাল্টা হিসেবে ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর-এর যৌক্তিকতাও  করেছেন তিনি। যদিও এই প্রক্রিয়ায় ঠিক কত জন অনুপ্রবেশকারীর নাম বাদ গিয়েছে, তার স্পষ্ট হিসেব এখনও অধরা।

বঙ্গ রাজনীতিতে পাকিস্তান ইস্যু বা জাতীয় নিরাপত্তা নিয়ে শাসক-বিরোধী তরজা নতুন নয়। কিন্তু কলকাতাকে কেন্দ্র করে পাক মন্ত্রীর হুমকি এবং তাকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূলের এই চাপানউতর ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে নতুন মাত্রা যোগ করেছে। 


```