Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

অরুণাচলের পরিস্থিতি নিয়ে সেনা কর্তাদের বৈঠকে ডাকলেন রাজনাথ, সংসদে বিবৃত দিতে পারেন

দ্য ওয়াল ব্যুরো: অরুণাচলে চিন- ভারত সেনা সংঘর্ষ নিয়ে শীর্ষ সেনা কর্তাদের বৈঠকে ডাকলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। আজ সংসদে বিবৃতিও দিতে পারেন তিনি। অরুণাচলে (Arunachal) প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের সেনা সংঘর্ষে

অরুণাচলের পরিস্থিতি নিয়ে সেনা কর্তাদের বৈঠকে ডাকলেন রাজনাথ, সংসদে বিবৃত দিতে পারেন

শেষ আপডেট: 13 December 2022 05:42

দ্য ওয়াল ব্যুরো: অরুণাচলে চিন- ভারত সেনা সংঘর্ষ নিয়ে শীর্ষ সেনা কর্তাদের বৈঠকে ডাকলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। আজ সংসদে বিবৃতিও দিতে পারেন তিনি।

অরুণাচলে (Arunachal) প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের সেনা সংঘর্ষে জড়িয়ে পড়ে শুক্রবার। বেশ কয়েকজন জওয়ান (army) আহত হন।

বিরোধীরা আগে থেকেই অভিযোগ করে আসছে যে সীমান্তে ভারতের ভূখণ্ড বহুদিন হল দখল করে রেখেছে চিন। সংসদ শুরুর আগে সর্বদলীয় বৈঠকে বিরোধীরা চিন নিয়ে আলোচনা দাবি করে। অরুণাচলের ঘটনায় পরিস্থিতি সরকারের পক্ষে নতুন অস্বস্তির কারণ হয়েছে।

পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে রাজনাথ আজ চিফ অফ ডিফেন্স স্টাফ এবং তিন সেনা প্রধানকে বৈঠকে ডেকেছেন। কারণ, সীমান্ত পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সরকারের করণীয় চূড়ান্ত করতে হবে।

ভারতীয় ও চিনা সৈন্যরা তাওয়াং সেক্টরে অরুণাচল প্রদেশ সীমান্ত বরাবর প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে সংঘর্ষে লিপ্ত হয়েছে। ফলে উভয় পক্ষের সৈন্য আহত হয়েছে। সোমবার ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবারের সংঘর্ষের পর অন্তত ছয়জন আহত ভারতীয় সেনাকে চিকিৎসার জন্য গুয়াহাটিতে স্থানান্তরিত করা হয়।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয় ৯ ডিসেম্বর চিনা সৈন্যরা তাওয়াং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বিচিত্র! গুজরাতে মুখরক্ষায় অবশেষে রিগিং, ছাপ্পার অভিযোগ তুলল কংগ্রেস


```