Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

'আদালতের নির্দেশ মেনেই পঞ্চায়েত নির্বাচন হয়েছে', 'নিঃশর্ত ক্ষমা' চেয়ে জানালেন রাজীব

পঞ্চায়েত নির্বাচনের পর হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ ছিল, নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার ঠিকভাবে করা হয়নি।

'আদালতের নির্দেশ মেনেই পঞ্চায়েত নির্বাচন হয়েছে', 'নিঃশর্ত ক্ষমা' চেয়ে জানালেন রাজীব

শেষ আপডেট: 8 January 2024 17:11

দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ সালের বাংলার পঞ্চায়েত নির্বাচনের সময় রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে হাইকোর্টে অনেক মামলা হয়েছিল। সেই সময় দায়ের হওয়া এক মামলায় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ রাজীবের বিরুদ্ধে রুল জারি করেছিল। সোমবার সেই পরিপ্রেক্ষিতে হাইকোর্টে হলফনামা জমা দিয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন নির্বাচন কমিশনার।

পঞ্চায়েত নির্বাচনের পর হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ ছিল, নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার ঠিকভাবে করা হয়নি। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার কীভাবে হবে, কোথায় কত বাহিনী মোতায়েন থাকবে সবই ঠিক করে রাজ্য নির্বাচন কমিশন। হাইকোর্টের নির্দেশেই বাংলার পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল।

শুভেন্দুর অভিযোগ ছিল, হাইকোর্টের নির্দেশ অমান্য করেছে নির্বাচন কমিশন। সেই মামলায় হাইকোর্ট কমিশনার রাজীব সিনহার বিরুদ্ধে রুল জারি করে। ভোট মেটার ৬ মাস পর এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হলফনামা জমা পড়ে। শুনানিতে রাজীব সিনহার আইনজীবীর উদ্দেশে বিচারপতি বলেন, 'কী আছে হলফনামায়? আদালতের সব নির্দেশ মেনেছি। কিছু ভুল হয়নি। যা হয়েছে অনিচ্ছাকৃত, আদালত অবমাননা হয়নি - এসব লিখেছেন তো?'

হলফনামায় রাজীব সিনহা দাবি করেছেন, 'ভোট নিয়ম মেনেই হয়েছে। আদালতের সব নির্দেশ মানা হয়েছে। যদি তারপরও কোনও ভুল হয়ে থাকে, তার জন্য নিঃশর্ত ক্ষমা চাইছি।' হাইকোর্ট বলেছে, রাজীব সিনহা নিঃশর্ত ক্ষমা চেয়েছেন কিনা তা খতিয়ে দেখা হবে। আগামী ২৩ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে।


```