Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'গুরুতর আইনশৃঙ্খলার সমস্যা', বেলডাঙার ঘটনা নিয়ে সরকারের থেকে রিপোর্ট চাইল রাজভবন

অশান্তি রুখতে মঙ্গলবার পর্যন্ত গোটা মুর্শিদাবাদ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

'গুরুতর আইনশৃঙ্খলার সমস্যা', বেলডাঙার ঘটনা নিয়ে সরকারের থেকে রিপোর্ট চাইল রাজভবন

সিভি আনন্দ বোস

শেষ আপডেট: 19 November 2024 12:20

দ্য ওয়াল ব্যুরো: দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদের বেলডাঙা। গত শনিবার থেকেই সেখানকার পরিস্থিতি খারাপ। বিজেপির আইনজীবী নেতা কৌস্তুভ চক্রবর্তী এই অশান্তির ঘটনায় ইতিমধ্যে জনস্বার্থ মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে। এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। এবার রাজ্যের ওপর চাপ বাড়িয়ে বেলডাঙার ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সরকারের থেকে রিপোর্ট তলব করেছেন তিনি। 

অশান্তি রুখতে মঙ্গলবার পর্যন্ত গোটা মুর্শিদাবাদ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে অন্তত ৮ জনকে ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছিল। ধৃতদের ২৯ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। কেন এমন পরিস্থিতি তৈরি হল সেই প্রশ্নের উত্তর চান রাজ্যপাল। সেই প্রেক্ষিতেই রাজ্যে থেকে এই ইস্যুতে প্রতিক্রিয়া চেয়েছে রাজভবন। 

সোশ্যাল মিডিয়ায় রাজভবনের তরফে বলা হয়েছে, বেলডাঙায় গুরুতর আইনশৃঙ্খলার সমস্যা সৃষ্টি হয়েছে। এর ভিত্তিতে রাজ্য সরকারের কাছে অবিলম্বে একটি রিপোর্ট চাওয়া হয়েছে। সেই রিপোর্টে আইন প্রয়োগকারী সংস্থাগুলি কী কী পদক্ষেপ গ্রহণ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও অবনতির দিকে না যায়, তা নিশ্চিত করতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তার বিস্তারিত তথ্য জানাতে বলা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, বেলডাঙার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় প্রচুর পুলিশও মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে ৮ জনকে ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছিল। ধৃতদের ২৯ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত শনিবার দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে বেলডাঙায় ভাঙচুর চালানো হয় একাধিক বাড়ি এবং দোকানে। ধরিয়ে দেওয়া হয় আগুন। বিক্ষোভের জেরে শিয়ালদহ-লালগোলা শাখায় ট্রেন চলাচলও ব্যাহত হয়। 


```