Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

রাজস্থানে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হল শিক্ষিকাকে, সাহায্যের বদলে দাঁড়িয়ে ভিডিও করল স্থানীয়রা

দ্য ওয়াল ব্যুরো: কয়েকজন যুবককে টাকা ধার (Loan) দিয়েছিলেন তরুণী। সেই টাকা ফেরত চাইতেই গায়ে পেট্রোল ঢেলে তরুণীকে জীবন্ত পুড়িয়ে মারল (Burnt Alive) একদল যুবক। আশেপাশের মানুষজন সবকিছু দেখেও তাঁকে বাঁচালেন তো না-ই, উল্টে পুরো দৃশ্য ভিডিও (Video)

রাজস্থানে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হল শিক্ষিকাকে, সাহায্যের বদলে দাঁড়িয়ে ভিডিও করল স্থানীয়রা

শেষ আপডেট: 18 August 2022 08:13

দ্য ওয়াল ব্যুরো: কয়েকজন যুবককে টাকা ধার (Loan) দিয়েছিলেন তরুণী। সেই টাকা ফেরত চাইতেই গায়ে পেট্রোল ঢেলে তরুণীকে জীবন্ত পুড়িয়ে মারল (Burnt Alive) একদল যুবক। আশেপাশের মানুষজন সবকিছু দেখেও তাঁকে বাঁচালেন তো না-ই, উল্টে পুরো দৃশ্য ভিডিও (Video) রেকর্ড করলেন।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ১০ অগস্ট রাজস্থানের (Rajasthan) জয়পুরে। ৩২ বছরের ওই যুবতী পেশায় একজন শিক্ষিকা (Teacher)। জানা গেছে, অভিযুক্ত যুবকদের তিনি বেশ কিছু টাকা ধার দিয়েছিলেন। কিন্তু সেই টাকা ফেরত চাইতেই অভিযুক্তরা তাঁকে মারধর করতে শুরু করে। বেশ কয়েকবার এই ঘটনা ঘটার পর নির্যাতিতা গত মে মাসে এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু পুলিশ সেই সময় কোনও ব্যবস্থা নেয়নি বলে জানিয়েছেন তাঁর স্বামী। গত ১০ অগস্ট টাকা চাইতে গেলেই অভিযুক্তরা চড়াও হয় তাঁর উপর। বাঁচার জন্য তিনি ওই অঞ্চলেরই একটি বাড়িতে ঢুকে পড়েন। সেখানে এসেও তাঁকে আক্রমণ করে অভিযুক্তরা।

ঘটনাস্থল থেকেই ১০০ ডায়াল করে পুলিশকে নিজের লোকেশন জানান ওই যুবতী। কিন্তু পুলিশ আদৌ এসে পৌঁছায়নি। এরপরেই পেট্রল থেকে তাঁকে জ্যান্ত জ্বালিয়ে দেয় অভিযুক্তরা। তিনি যখন বাঁচার চেষ্টায় ছটফট করছিলেন, তখন কেউই তাঁকে পুড়ে মরতে দেখেও এগিয়ে আসেনি। উল্টে সকলেই দাঁড়িয়ে ঘটনা ক্যামেরাবন্দি করছিলেন বলে জানা গেছে।

৭০% অগ্নিদগ্ধ অবস্থায় ওই মহিলাকে একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। ৭ দিন ধরে যমে-মানুষে টানাটানির পর হার মানেন নির্যাতিতা। মৃত্যু হয় তাঁর। নির্যাতিতার স্বামীর অভিযোগ, অভিযুক্তদের সঙ্গে বোঝাপড়া রয়েছে পুলিশের। সেই কারণেই জানানোর পরেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন তিনি।

মাংসে বিষ মিশিয়ে কুকুর খুন করল বাবা-ছেলে! বাঁকুড়ায় চূড়ান্ত অমানবিকতা


```