
শেষ আপডেট: 18 April 2023 09:09
দ্য ওয়াল ব্যুরো: টলিপাড়ার সময়টা খুব একটা ভাল যাচ্ছে না। মধুমিতা সরকারের অস্ত্রোপচারের খবর সামনে এসেছিল সোমবার। অভিনেত্রী নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন ছবি। আর মঙ্গলবার সকালে হাসপাতালে ভর্তি হলেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। রাজ চক্রবর্তীর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই চিন্তায় টলিপাড়া।
জানা গিয়েছে, সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে (hospital) রুটিন চেকআপ করতে গিয়েছিলেন রাজ। তখনই তাঁর ইউরিন ইনফেকশন ধরা পড়ে। সেকারণেই হাসপাতালে ভর্তি (Admitted) হয়েছেন তিনি। চিকিৎসক জানান, একেই ভীষণ গরম৷ তার উপর পর্যাপ্ত পরিমাণে জল না খাওয়ার জন্য অল্প শারীরিক জটিলতা সৃষ্ট হয়েছে বিধায়কের।
হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার সব টেস্ট হবে। রিপোর্ট সব ঠিক থাকলে বুধবার পরিচালককে ছেড়ে দেওয়া হতে পারে।
একদিকে রাজনীতি, অন্যদিকে পরিচালনা। সব দিকই সামলাচ্ছেন রাজ। সম্প্রতি প্রলয়ের কাজ শেষ করছেন। এসভিএফের প্রযোজনায় আরেকটা নতুন ছবির কাজ শুরু করবেন বলে সূত্রের খবর। এর মাঝেই গরমে অসুস্থ হয়েছেন পরিচালক। তবে তেমন চিন্তার কোনও কারণ নেই, এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা।
দুর্গাপুরে সাইবার ক্যাফের আড়ালে জাল রেল টিকিটের রমরমে চক্র! ধরে ফেলল আরপিএফ