Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জলীয় বাষ্প ঢুকল বাংলায়, তাপমাত্রা নামতে পারে ২-৩ ডিগ্রি, শনিবার থেকেই বৃষ্টি

কোথায় কোথায় চলবে তাপপ্রবাহ? কবে থেকে বৃষ্টি নামবে

জলীয় বাষ্প ঢুকল বাংলায়, তাপমাত্রা নামতে পারে ২-৩ ডিগ্রি, শনিবার থেকেই বৃষ্টি

আবহাওয়া নিয়ে সুখবর আলিপুরের।

শেষ আপডেট: 2 May 2024 08:38

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের জলীয়বাষ্প ঢুকল বাংলায়। আজ বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে কিছু জেলার তাপমাত্রা নামবে। আগামী ৭২ ঘন্টায় গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা এবং উপকূলের জেলার তাপমাত্রা গড়ে ২ থেকে ৩ ডিগ্রি নামতে পারে। শনিবার বিকেলের পর থেকে হাওয়াবদল হবে। গনগনে গরম থেকে বাঁচবে বঙ্গবাসী। শনিবার থেকেই বৃষ্টির সম্ভাবনা।

আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, শনিবার অবধি একটু কষ্ট করতে হবে। আপাতত অতি তীব্র তাপপ্রবাহের মাত্রা কমবে। তবে তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলাগুলিতে শনিবার অবধি তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বাদ যাচ্ছে না উত্তরবঙ্গ। মালদহ ও উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ চলবে। শনিবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে পাহাড়ে।

হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শুক্রবার। ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশ এবং অসম, তামিলনাড়ু ও আরব সাগর সংলগ্ন এলাকায়। বিহার থেকে মণিপুর অবধি তৈরি হয়েছে অক্ষরেখা। এই অক্ষরেখা বাংলাদেশ ও অসমের উপর দিয়ে গেছে। এরই জেরে বৃষ্টির সম্ভাবনা আছে।

কোথায় কোথায় চলবে তাপপ্রবাহ?

পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া জেলাতে তাপপ্রবাহ চলবে শনিবার অবধি। বেলা বাড়লে জেলাগুলিতে রীতিমতো লু বইবার সম্ভাবনা আছে।

শনিবার তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে সাত জেলাতে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম মেদিনীপু,র পূর্ব ও পশ্চিম বর্ধমান এই সাত জেলায় লু বইবে। বাকি জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।

রবিবার উপকূল বা লাগোয়া জেলাগুলি ছাড়া বাকি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া এবং পশ্চিমের ৩-৪ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে।

কবে থেকে বৃষ্টি?

সোম এবং মঙ্গলবার ৬ ও ৭ জুলাই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি হতে পারে।

শনিবার থেকে উপকূলে শুরু হবে বৃষ্টিপাত।

রবিবার পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই ছয় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। উপকূল লাগোয়া জেলায় বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৩৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

শনিবার ৪ মে থেকে বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে।

উত্তরবঙ্গে মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায় তাপপ্রবাহ চলবে আজ বৃহস্পতিবার পর্যন্ত।

 কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

আজও তাপপ্রবাহের সম্ভাবনা কলকাতায়। গতকাল দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৬.৬ ডিগ্রি বেড়ে ৪২ ডিগ্রি হয়েছিল। রাতের তাপমাত্রা ৩০ থেকে ১ ডিগ্রি কমে ২৯.১ ডিগ্রি। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ ৪২ ডিগ্রি এবং সর্বনিম্ন ৩০ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার পর্যন্ত তাপমাত্রার উল্লেখ্যযোগ্য পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গে। তারপর দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নামতে পারে রবিবারের মধ্যে। এরপর সোম ও মঙ্গলবার আরও কিছুটা তাপমাত্রা নেমে স্বাভাবিকের কাছাকাছি হবে তাপমাত্রা।


```