Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

চরম পরিস্থিতি থেকে রেহাই দিতে পারে বৃষ্টি, রাজ্যজুড়ে আবহাওয়ার বদল

এই মূহূর্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। শনিবার পর্যন্ত তাপমাত্রা একই থাকলেও সোমবার থেকে নিম্নমুখী হতে পারে পারদ।

চরম পরিস্থিতি থেকে রেহাই দিতে পারে বৃষ্টি, রাজ্যজুড়ে আবহাওয়ার বদল

ফাইল ছবি

শেষ আপডেট: 24 April 2025 19:00

দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহান্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে রবিবারের পর থেকে রাজ্যের আবহাওয়া (Weather Update) কিছুটা বদলাবে। আলিপুর আবহাওয়া দফতরের (Weather Office) পূর্বাভাস, ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে রাজ্যজুড়ে। কয়েক জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। 

এই মূহূর্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। শনিবার পর্যন্ত তাপমাত্রা একই থাকলেও সোমবার থেকে নিম্নমুখী হতে পারে পারদ। তার আগে বেশিরভাগ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে। বিশেষ করে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদে প্রবল গরম অনুভূত হবে। দক্ষিণবঙ্গের সব জেলার সঙ্গে উত্তরবঙ্গের নীচের দিকে তিন জেলা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। 

চলতি সপ্তাহে আবার উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। শনিবার থেকে বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনা থাকবে।

উত্তরবঙ্গে কয়েক জেলাতে দমকা ঝড়ো হওয়া থাকলেও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শনিবার বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। এই জেলাগুলির মধ্যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম ও মুর্শিদাবাদ রয়েছে। 

দেশের অন্যান্য অংশেও চরম আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয়ে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরাতেও। তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে উত্তরপ্রদেশ, বিদর্ভ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং ওড়িশায়।

বিহার, গোয়া, কেরল, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু, পুদুচেরি সহ একাধিক অঞ্চলে গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে অস্বস্তি তীব্র হচ্ছে। বাংলা, বিহার, ওড়িশা এবং তেলেঙ্গানায় রাতের গরমও সমস্যা বাড়াচ্ছে।


```