Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

তীব্র গরমে স্বস্তি, সন্ধে থেকে মেঘ ডেকে ভিজল কলকাতা, দক্ষিণবঙ্গের আরও দুই জেলায় শিলাবৃষ্টি

গত কয়েক দিন ধরে তাপমাত্রা ঊর্ধ্বমুখী ছিল দক্ষিণবঙ্গে। বাঁকুড়ায় শনিবার তাপমাত্রা ছুঁয়েছিল ৪০ ডিগ্রি, রবিবারও তীব্র গরমে হাঁসফাঁস করছিলেন মানুষ। তবে বিকেলে আচমকাই কালো মেঘে ঢেকে যায় আকাশ।

তীব্র গরমে স্বস্তি, সন্ধে থেকে মেঘ ডেকে ভিজল কলকাতা, দক্ষিণবঙ্গের আরও দুই জেলায় শিলাবৃষ্টি

কলকাতায় বৃষ্টি

শেষ আপডেট: 16 March 2025 20:46

দ্য ওয়াল ব্যুরো: চৈত্রের শুরুতেই দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ, তার মাঝেই একপশলা বৃষ্টি নিয়ে এল সাময়িক স্বস্তি। রবিবার সন্ধে থেকেই কলকাতায় মেঘ ডেকে শুরু হয় বৃষ্টি। ঝমঝম না হলেও, টিপটিপ করে ভালই ভেজে মাটি। তবে তার আগে বিকেলেই বাঁকুড়া ও হুগলির কিছু এলাকায় ঝড়বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও নেমেছে শিলাবৃষ্টিও। ছোট-বড় বরফকণায় ঢেকে গিয়েছে রাস্তাঘাট, যা দেখে অবাক স্থানীয় বাসিন্দারা।

গত কয়েক দিন ধরে তাপমাত্রা ঊর্ধ্বমুখী ছিল দক্ষিণবঙ্গে। বাঁকুড়ায় শনিবার তাপমাত্রা ছুঁয়েছিল ৪০ ডিগ্রি, রবিবারও তীব্র গরমে হাঁসফাঁস করছিলেন মানুষ। তবে বিকেলে আচমকাই কালো মেঘে ঢেকে যায় আকাশ। বাঁকুড়া শহরে বড় ধরনের বৃষ্টি না হলেও বিষ্ণুপুর, জয়পুর ও কোতুলপুরে ঝড়-বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়। এর মধ্যে কোতুলপুরে মাত্র কয়েক মিনিটের শিলাবৃষ্টিতেই বরফে ঢেকে যায় পথঘাট। যদিও এখন পর্যন্ত বড় ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি, তবে গরমের দাপট খানিকটা কমেছে।

বিকেলে বৃষ্টি হয়েছে হুগলি জেলাতেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সন্ধ্যার পর সেখানে ফের বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ও হুগলিতে। কলকাতা ও দুই ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

এই বছর চৈত্রের শুরুতেই নজিরবিহীন গরম পড়েছে দক্ষিণবঙ্গে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কলকাতাসহ অন্যান্য জেলাতেও গুমোট গরম অব্যাহত থাকবে। তবে আলিপুর জানিয়েছে, আগামী সপ্তাহে আরও বৃষ্টি হতে পারে, যা কিছুটা স্বস্তি দেবে দক্ষিণবঙ্গকে।

২০ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। ২১ ও ২২ তারিখও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। তাপমাত্রার খানিকটা হেরফের হতে পারে কয়েকটি জেলায়।


```