Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা! শনির পর রবিবারও যাত্রীদের দুর্ভোগ শিয়ালদহ ডিভিশনে

যাত্রীদের অভিযোগ, বাকি যে ট্রেনগুলি চলাচলের কথা বলা হয়েছিল, শনিবারের পর রবিবারও সেগুলো টাইম টেবিল মেনে চলছে না। ফলে ট্রেনের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে স্টেশনে।

 ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা! শনির পর রবিবারও যাত্রীদের দুর্ভোগ শিয়ালদহ ডিভিশনে

Sealdah division

শেষ আপডেট: 17 March 2024 14:30

দ্য ওয়াল ব্যুরো: দমদমে ইন্টারলকিংয়ের কাজ চলছে। যার ফলে শুক্রবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত শিয়ালদহ মেন, বনগাঁ এবং হাসনাবাদ শাখায় একাধিক ট্রেন বতিলের কথা আগেই ঘোষণা করেছিল রেল।

কিন্তু যাত্রীদের অভিযোগ, বাকি যে ট্রেনগুলি চলাচলের কথা বলা হয়েছিল, শনিবারের পর রবিবারও সেগুলো টাইম টেবিল মেনে চলছে না। ফলে ট্রেনের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে স্টেশনে।

১৪৩ টি ট্রেন বাতিলের পাশাপাশি ৪৬টি ট্রেনের যাত্রাপথও এই তিন দিন সংক্ষিপ্ত করেছে রেল। যার সিংহভাগ অংশই বনগাঁ এবং হাসনাবাদ শাখায়। ফলে সংশ্লিষ্ট রুটে সারাদিনে চলছে হাতে গোনা কয়েকটি ট্রেন। 

ট্রেনের বগিতে পা রাখা তো দূরের কথা, ভিড়ের চাপে অনেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ট্রেনে উঠতে পারেননি। শনিবার সন্ধেয় অনেককে রেল লাইন ধরে দমদম ক্যান্টমমেন্ট, দুর্গানগর স্টেশন থেকে রেললাইন ধরে বারাসতের দিকে হেঁটে যেতেও দেখা গিয়েছে। একই পরিস্থিতি রবিরারও। 

রেলের তরফে অবশ্য জানানো হয়েছে, যাত্রী সুবিধার কথা চিন্তা করেই এই কাজ করা হচ্ছে। যে কারণে দমদম স্টেশনে ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের কাজ চলছে। সিগনাল ব্যবস্থাকে উন্নত করা হচ্ছে শিয়ালদহ স্টেশনেও। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হলে এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ১২ বগির ট্রেন চলাচল শুরু হবে। তাতে আদতে সুবিধা হবে যাত্রীদের। সেকারণেই শুক্রবার রাত থেকে সোমবার ভোর চারটে পর্যন্ত সিগন্যালিংয়ের কাজ চলবে।

রেল সূত্রে জানানো হয়েছে, মে মাসের আগেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে। তারপর থেকে পুরোনো ৯ বগির ট্রেন আর থাকবে না। সব ট্রেনেই থাকবে ১২ বগি।


```