Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

কৃষ্ণনগর কাণ্ডে ধৃত যুবক আরজি কর আন্দোলনের অন্যতম প্রধান মুখ! বড় দাবি তৃণমূলের

কৃষ্ণনগরে দ্বাদশ শ্রেণির ছাত্রী খুনে ধৃত যুবক রাহুল বসুর বড় পরিচয় ফাঁস করল তৃণমূল।

কৃষ্ণনগর কাণ্ডে ধৃত যুবক আরজি কর আন্দোলনের অন্যতম প্রধান মুখ! বড় দাবি তৃণমূলের

রাহুল বসু।

শেষ আপডেট: 17 October 2024 18:27

দ্য ওয়াল ব্যুরো: কৃষ্ণনগরে দ্বাদশ শ্রেণির ছাত্রী খুনে ধৃত যুবক রাহুল বসুর বড় পরিচয় ফাঁস করল তৃণমূল।

শাসকদলের দাবি, 'গত এক মাস ধরে এই রাহুল বসুই কৃষ্ণনগরে আরজি কর আন্দোলনের অন্যতম প্রধানমুখ ছিল। প্রতিটি রাত দখলের প্রোগ্রামে উপস্থিত থাকতো এই অভিযুক্ত।'

বৃহস্পতিবার ফেসবুক পোস্টে এই দাবি করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস। নীলাঞ্জনের দাবি, 'রাহুল একা নয়, রাহুলের মত হাজার হাজার ধর্ষক উই ওয়ান্ট জাস্টিস দাবিতে চিৎকার করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে ঘুরে বেড়াচ্ছে সব প্রতিবাদ মিছিলে, প্রতিবাদীর মুখোশের আড়ালে।'

বিষয়টি প্রকাশ্যে আসতে কৃষ্ণনগরে তো বটেই রাজ্যজুড়ে শোরগোল তৈরি হয়েছে। তবে এ ব্যাপারে আন্দোলরত চিকিৎসকদের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

ফেসবুক পোস্টে তৃণমূল নেতা নীলাঞ্জন দাস অভিযুক্ত রাহুল বসুর পুরনো কিছু পোস্ট এদিন ফেসবুকে পোস্ট করেছেন। লিখেছেন, 'শুধু তাই নয়, লাগাতার সে মুখ্যমন্ত্রীর পদত্যাগ/ মৃত্যু কামনা করেছে, মুখ্যমন্ত্রীর ছবি পোড়ানোর ভিডিও শেয়ার করেছে ও কুরুচিকর মন্তব্য করেছে।'

এও লিখেছেন, 'হয়তো যেই মেয়েটি খুন হলো (তার প্রেমিকা) তার সাথে হয়তো এই আন্দোলনের মিছিলেও হেঁটেছে। হয়তো মিছিলের অছিলায় তার সাথে ঘনিষ্ঠতা।'

প্রসঙ্গত, বুধবার সকালে কৃষ্ণনগর থেকে এক তরুণীর অর্ধনগ্ন, অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয়। দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ইতিমধ্যে মৃত তরুণীর প্রেমিক রাহুল বসুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।


```