Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

সন্ত্রাসবাদী প্রজ্ঞা সন্ত্রাসবাদী গডসেকে বলছেন দেশভক্ত, টুইটারে খোঁচা রাহুলের

দ্য ওয়াল ব্যুরো : বুধবারই লোকসভায় মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে ‘দেশভক্ত’ বলেছিলেন বিজেপির প্রজ্ঞা সিং ঠাকুর। তখনই লোকসভায় বিরোধীরা সমালোচনায় মুখর হন। বৃহস্পতিবার কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী টুইট করে বলেন, “সন্ত্রাসবাদী প্র

সন্ত্রাসবাদী প্রজ্ঞা সন্ত্রাসবাদী গডসেকে বলছেন দেশভক্ত, টুইটারে খোঁচা রাহুলের

শেষ আপডেট: 28 November 2019 06:07

দ্য ওয়াল ব্যুরো : বুধবারই লোকসভায় মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে ‘দেশভক্ত’ বলেছিলেন বিজেপির প্রজ্ঞা সিং ঠাকুর। তখনই লোকসভায় বিরোধীরা সমালোচনায় মুখর হন। বৃহস্পতিবার কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী টুইট করে বলেন, “সন্ত্রাসবাদী প্রজ্ঞা সন্ত্রাসবাদী গডসেকে বলছেন দেশভক্ত। ভারতের সংসদের ইতিহাসে এই দিনটি খুবই দুঃখের।” https://twitter.com/RahulGandhi/status/1199926134818738176 এর আগেই অবশ্য বিজেপি বিবৃতি দিয়ে বলে, তারা প্রজ্ঞার মন্তব্যকে সমর্থন করছে না। তাঁকে ডিফেন্স প্যানেল থেকেও বাদ দেওয়া হয়। এর আগে লোকসভা ভোটের সময়েও নাথুরাম গডসেকে দেশভক্ত বলেছিলেন প্রজ্ঞা। তখন তা নিয়ে সর্বভারতীয় রাজনীতিতে ছি ছি পড়ে গিয়েছিল। পরিস্থিতি বেগতিক দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকাশ্যেই বলেছিলেন, মহাত্মা গান্ধীকে নিয়ে এধরনের মন্তব্য করা নিন্দাজনক, সভ্য সমাজে অচল। প্রধানমন্ত্রী আরও বলেছিলেন, উনি ক্ষমা চাইতে পারেন, কিন্তু আমি ওনাকে কখনওই ক্ষমা করব না। লোকসভা ভোটে শেষ পর্যন্ত ভোপাল থেকে জয়ী হন প্রজ্ঞা। কিন্তু তার পরেও বিতর্কিত মন্তব্য করা ছাড়েননি। ভোপালে দলের একটি কর্মসূচিতে গিয়ে এও বলেছিলেন, যে নর্দমা পরিষ্কার করার জন্য আমি সাংসদ পদে নির্বাচিত হইনি।

আরও পড়ুন : গডসেকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পরেই ডিফেন্স প্যানেল থেকে বাদ প্রজ্ঞা


```