Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

Rahul Tripathi: উড়ন্ত রাহুলের দুরন্ত ক্যাচ! বাইশের আইপিএলে ফিরলেন 'জন্টি'

দ্য ওয়াল ব্যুরো: সানরাইজ হায়দরাবাদের রাহুল ত্রিপাঠি (Rahul Tripathi)। আইপিএলে (IPL 2022) ফের এক রাহুলকে জ্বলে উঠতে দেখলেন ক্রিকেট প্রেমীরা। হার্দিকদের বিরুদ্ধে 'দুরন্ত' ক্যাচ নিয়ে শিরোনামে উঠে এলেন রাহুল। ফেরালেন আগের ম্যাচের নায়ক শুভম

Rahul Tripathi: উড়ন্ত রাহুলের দুরন্ত ক্যাচ! বাইশের আইপিএলে ফিরলেন 'জন্টি'

শেষ আপডেট: 12 April 2022 06:43

দ্য ওয়াল ব্যুরো: সানরাইজ হায়দরাবাদের রাহুল ত্রিপাঠি (Rahul Tripathi)। আইপিএলে (IPL 2022) ফের এক রাহুলকে জ্বলে উঠতে দেখলেন ক্রিকেট প্রেমীরা। হার্দিকদের বিরুদ্ধে 'দুরন্ত' ক্যাচ নিয়ে শিরোনামে উঠে এলেন রাহুল। ফেরালেন আগের ম্যাচের নায়ক শুভমনকে।

টস জিতে গুজরাতকে বল করতে পাঠান হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। ইনিংসের দ্বিতীয় ওভার বল করতে আসেন হায়দরাবাদের পেসার ভুবনেশ্বর কুমার। গিল তখনও ম্যাচে থিতু হননি। ৯ বলে ৭ রান। ওভারের দ্বিতীয় বলে ভুবনেশ্বরের বলে দুরন্ত শট মারার চেষ্টা করেন তিনি। কিন্তু কভারে দাঁড়িয়ে থাকা রাহুল ত্রিপাঠি বাঁদিকে ঝাঁপান বাউন্ডারি আটকানোর। তারপর… বল আটকে যায় রাহুলের হাতে। তাঁর দুর্দান্ত ক্যাচে প্যাভিলিয়নে ফেরেন শুবমন।

মুহুর্তের মধ্যে এই অনবদ্য ক্যাচের ভিডিও ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। প্রশংসা কুড়িয়েছেন ক্রিকেটপ্রেমীদের। ম্যাচে জয়ও আসে হায়দরাবাদের। অনেকেই মনে করছেন, এই ক্যাচ ম্যাচের প্রথমেই এক উল্লেখযোগ্য টার্নিং পয়েন্ট। রাহুলের এই ক্যাচ দেখে অনেকেই স্মৃতির সরণি বেয়ে চলে গেছেন জন্টি রোডসের সময়ে। তাঁর দুর্দান্ত ফিল্ডিং এখনও ইতিহাসের খাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে।

https://twitter.com/RAMURAVANA/status/1513523850272993280

গুজরাতের হয়ে রান করেছেন দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (৫০) ও অভিনব মনোহর (৩৫)। হায়দরাবাদ দলের বোলার ভুবনেশ্বর কুমার দুটি উইকেট পান। শেষ পর্যন্ত অতিরিক্ত ২২ রান যোগ হয় হার্দিকদের দলের রানের খাতায়। সাত উইকেট হারিয়ে ১৬২ রানে ইনিংস শেষ হয় গুজরাতের।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ছন্দে ছিল চারমিনার সিটির দল। নবাবের শহরের তারকারা নিজেদের প্রত্যাশামাফিক খেলেছেন। দুই ওপেনার মিলে ৬৪ রান যোগ করেন। ৪২ রানের মাথায় অভিষেককে আউট করে হায়দরাবাদকে প্রথম ধাক্কা দেন রশিদ খান। তার পরে অধিনায়কের সঙ্গে জুটি বাঁধেন রাহুল ত্রিপাঠি। তিনি ভাল খেলছিলেন। কিন্তু হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে উঠে যেতে হয় তাঁকে। তার আগে আসল খেলা খেলে দিয়েছেন কিউই মহাতারকা কেন। শেষ পর্যন্ত ৫ বল বাকি থাকতেই ১৬৮ রান তুলে নেয় হায়দরাবাদ।

কেনের ব্যাটিং বাহাদুরিতে গুজরাতের জয়ের দৌড় থামাল হায়দরাবাদ


```