Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

রাহুল আমাদের দেখাশোনা করতেন, টাকাও দিয়েছিলেন, কাউকে বলা বারণ ছিল, জানালেন নির্ভয়ার বাবা

দ্য ওয়াল ব্যুরো : নির্ভয়ার চার ধর্ষকের ফাঁসির দিনই সংবাদ মাধ্যমের কাছে একটি গোপন কথা প্রকাশ করলেন তার বাবা বদ্রিনাথ সিং। তিনি বলেন, মেয়ের মৃত্যুর পর থেকে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তাঁদের পরিবারকে স্বান্তনা দিয়েছেন। নানাভাবে সাহায

রাহুল আমাদের দেখাশোনা করতেন, টাকাও দিয়েছিলেন, কাউকে বলা বারণ ছিল, জানালেন নির্ভয়ার বাবা

শেষ আপডেট: 20 March 2020 16:38

দ্য ওয়াল ব্যুরো : নির্ভয়ার চার ধর্ষকের ফাঁসির দিনই সংবাদ মাধ্যমের কাছে একটি গোপন কথা প্রকাশ করলেন তার বাবা বদ্রিনাথ সিং। তিনি বলেন, মেয়ের মৃত্যুর পর থেকে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তাঁদের পরিবারকে স্বান্তনা দিয়েছেন। নানাভাবে সাহায্যও করেছেন। অনেক সময় অর্থও দিয়েছেন। কিন্তু বাইরে সেকথা জানাতে কঠোরভাবে নিষেধ করে দিয়েছিলেন। বদ্রীনাথ জানান, মেয়ের মৃত্যুর পরে অনেকেই তাঁদের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু রাহুল একা তাঁদের টানা সাহায্য করে গিয়েছেন। তাঁর কথায়, "মেয়ের মৃত্যু আমাদের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে। রাহুল গান্ধীর রাজনীতি যাই হোক, তিনি আমাদের কাছে দেবদূতের মতো।" বদ্রীনাথ জানিয়েছেন, রাহুল বিশেষ করে নির্ভয়ার ভাইকে সাহায্য করতেন। রাহুলের সাহায্যেই সে এখন পাইলট হয়েছে। রাজনীতিতে তার কোনও আগ্রহ নেই। রাহুলও নির্ভয়ার পরিবারকে সাহায্য করা নিয়ে রাজনীতি করেননি। নির্ভয়ার বাবা বলেন, "রাহুলের কাছে আমাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। তিনি আমাদের বরাবরই বলতেন, আমাদের সাহায্য করার পিছনে তাঁর কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। মানবিক কারণেই তিনি আমাদের সাহায্য করছেন।" বদ্রীনাথ তাঁর ছেলের নাম জানাননি। কিন্তু বলেছেন, সে এখন পাইলট হিসাবে ইন্ডিগো এয়ারলাইনসে চাকরি পেয়েছে। সাত বছরের আইনি লড়াইয়ের পরে শুক্রবার ভোরে তিহাড় জেলে ফাঁসি দেওয়া হয়েছে নির্ভয়ার চার দোষীকে। এই ঘটনায় করোনা আতঙ্কের মধ্যেও একটা স্বস্তি পেয়েছে দেশ। এই ঘটনার পরে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, ন্যায়বিচার জয় পেল। শুক্রবার সকালে টুইট করেন মোদী। টুইটে তিনি লেখেন, “ন্যায়বিচার জয় পেল। ভারতের মহিলাদের সম্মান ও সুরক্ষা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের নারী শক্তি সব ক্ষেত্রে বিকশিত হয়েছে। আমাদের একসঙ্গে মিলে এমন একটা দেশ বানাতে হবে যেখানে মহিলাদের ক্ষমতায়নের দিকেই নজর দেওয়া হয়। যেখানে সাম্য বজায় থাকে।” দীর্ঘ টালবাহানার শেষে চতুর্থ বারের জন্য ঘোষণা হয়েছিল ফাঁসির তারিখ। এর আগে যেভাবে তিন-তিন বার ফাঁসির তারিখ পিছিয়েছে, তাতে সন্দেহ ছিল এই বারও ফাঁসি হবে কিনা। আশঙ্কা ছিল, ফের কোনও আইনি ফাঁক বার করে সুযোগ নিতে পারে অপরাধীরা। সে চেষ্টাও চলেছিল বিস্তর। ফাঁসির দু’দিন আগে থেকেই শুরু হয় একের পর এক আবেদন। এমনকি ফাঁসির ঠিক আগের রাতেও মাঝরাত থেকে শুরু হয় মহানাটক। কিন্তু উত্তেজনার পারা চড়িয়েও, শেষমেশ কোনও অপ্রত্যাশিত রায় আসেনি আদালতের তরফে। নির্ধারিত সময় ও সূচি মেনেই ফাঁসির জন্য প্রস্তুতি শুরু হয়। ফাঁসি হয়েও যায় ঠিক সময়ে।

```