Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করমণ্ডল: ‘মোদী বলতেই পারেন দায়ী কংগ্রেস’, তির্যক মন্তব্য রাহুলের

দ্য ওয়াল ব্যুরো: ওড়িশার রেল দুর্ঘটনা নিয়ে আগেই মুখ খুলেছিলেন আমেরিকা সফররত রাহুল গান্ধী। ওয়াশিংটন থেকেই বিবৃতি দিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণর পদত্যাগ দাবি করেছিলেন। এবার নিউইয়র্কের সভাতেও রেল দুর্ঘটনাকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র

করমণ্ডল: ‘মোদী বলতেই পারেন দায়ী কংগ্রেস’, তির্যক মন্তব্য রাহুলের

শেষ আপডেট: 5 June 2023 05:04

দ্য ওয়াল ব্যুরো: ওড়িশার রেল দুর্ঘটনা নিয়ে আগেই মুখ খুলেছিলেন আমেরিকা সফররত রাহুল গান্ধী। ওয়াশিংটন থেকেই বিবৃতি দিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণর পদত্যাগ দাবি করেছিলেন। এবার নিউইয়র্কের সভাতেও রেল দুর্ঘটনাকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আরএসএস এবং বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন প্রাক্তন কংগ্রেস নেতা।

রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রী গাড়ির লুকিং গ্লাসে শুধু পিছনের দিকে তাকিয়ে থাকেন। সামনের দিকে চান না। তিনি আসলে ভবিষ্যৎ নিয়ে ভাবতে চান না। রাহুল আরও বলেছেন, ‘আসলে আরএসএস-বিজেপির দর্শনই হল অতীত খুঁড়ে বর্তমান ব্যর্থতাকে আড়াল করা। ওরা তাই ভবিষ্যৎ দেখতে পান না। দেখতে চান না।’

রাহুল রবিবার ভারতীয় সময় গভীর রাতে নিউইয়র্কে সেখানকার প্রবাসী ভারতীয় এবং স্থানীয় সুশীল সমাজের মুখোমুখি হন। সেখানকার অভিজাত জাভিটস সেন্টারে রাহুলের সভার আয়োজন করা হয়েছিল। প্রবাসী কংগ্রেস নিউইয়র্কে রাহুলের কর্মসূচির ব্যাপক প্রচারের ব্যবস্থা করে। শহরের ব্যস্ততম বাণিজ্য এলাকা টাইমস স্ক্যয়ারে ডিজিটাল বোর্ডের বিজ্ঞাপনে তুলে ধরা হয় রাহুলের ভারত জোড়ো যাত্রার ছবি। কংগ্রেস ভারতের অখণ্ডতা ও সম্প্রীতি রক্ষায় সংকল্পবদ্ধ এবং রাহুল কাণ্ডারি, এই বার্তা তুলে ধরা হয় মার্কিনিদের সামনে।

৪০ মিনিটের ভাষণে রাহুলের মূল বক্তব্য ছিল, ভারতে দুটি ধারা আছে। একদল মহাত্মা গান্ধীর কথা বলে, আর একদলের আরাধ্য হলেন নাথুরাম গডসে। ওয়াশিংটনের সভাতেও রাহুল একই প্রসঙ্গ টেনে বলেন, ‘আগামী লোকসভা ভোটে বিভেদকামীদের আমরা পরাস্ত করতে সক্ষম হব।’

নিউইয়র্কে ওড়িশার ট্রেন দুর্ঘটনা নিয়ে রাহুলের মন্তব্য, ‘প্রধানমন্ত্রী এর দায় কংগ্রেসের উপর তাপিয়ে দিলে অবাক হওয়ার কিছু থাকবে না। এটাই হয়ে আসছে। যে কোনও ব্যর্থতার দায় প্রধানমন্ত্রী এবং আরএসএস-বিজেপি অতীতের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। বলেছে, কংগ্রেস দায়ী।’

প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, ‘আমি একটি রেল দুর্ঘটনার কথা বলতে পারি। কংগ্রেস তখন দেশ চালাচ্ছে। রেলমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী স্বেচ্ছায় পদত্যাগ করেন। কংগ্রেস কখনও রেল দুর্ঘটনার দায় ব্রিটিশ সরকারের উপর চাপায়নি। আমরা কখনও আগের সরকারের দিকে আঙুল তুলিনি। কিন্তু বিজেপি নিজেদের ব্যর্থতা আড়াল করতে সব সময়ই অতীত টেনে আনে।’

মোদীর কথায় কথায় জওহরলাল নেহরু-সহ কংগ্রেসের প্রধানমন্ত্রীদের নিশানা করাটা বহু চর্চিত বিষয় দেশে। বিশেষ করে জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতির দায় পুরোপরি চাপিয়েছেন নেহরুর উপর। প্রাক্তন কংগ্রেস সভাপতি মোদীর এই আচরণকেই মার্কিন সফরে হাতিয়ার করেছেন। আসলে বিজেপি এবং আরএসএস কাশ্মীর নিয়ে বরাবর নেহরুর সমালোচক। কিন্তু অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানীরা কথায় কথায় দেশের প্রথম প্রধানমন্ত্রীকে নিশানা করতেন না, যা মোদী করে থাকেন।

প্রধানমন্ত্রীকে বিঁধে রাহুলের তাই মন্তব্য, ‘উনি গাড়িতে বসে আয়নায় পিছনের দিকের দৃশ্য দেখতে থাকেন। সামনের বিপদ তাই টের পান না।’

ধূপগুড়িতে বগি ছেড়ে রওনা দিল মালবাহী ট্রেন! অল্পের জন্য দুর্ঘটনা এড়ালেন চালক


```