Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ১০০-রও বেশি মৃত্যু, দক্ষিণ ভারতগামী সব ট্রেন বাতিল

দ্য ওয়াল ব্যুরো: ওড়িশার বালেশ্বরের কাছে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা মেরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাওড়ার শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express accident)। এখনওপর্যন্ত অন্তত ১০০ জন মানুষের মৃত্যুর খবর পা

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ১০০-রও বেশি মৃত্যু, দক্ষিণ ভারতগামী সব ট্রেন বাতিল

শেষ আপডেট: 2 June 2023 16:49

দ্য ওয়াল ব্যুরো: ওড়িশার বালেশ্বরের কাছে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা মেরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাওড়ার শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express accident)। এখনওপর্যন্ত অন্তত ১০০ জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আচমকা ভয়াবহ দুর্ঘটনার জেরে হাওড়া থেকে দক্ষিণ ভারতগামী সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে বলে সূত্রের খবর। এমনকী, বন্ধ ওড়িশাগামী ট্রেনও।

জানা যাচ্ছে বাতিল হওয়ার ট্রেনগুলির মধ্যে রয়েছে চেন্নাই মেল, যশবন্তপুর এক্সপ্রেস, আপ এবং আপ পুরী এক্সপ্রেস। ইতিমধ্যেই হাওড়া, সাঁতরাগাছি, শালিমার, খড়গপুর সহ একাধিক জায়গায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। টুইট করে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে প্রতিনিধিদের একটি দল পাঠানো হচ্ছে। ওড়িশা সরকারের সঙ্গে আলোচনা করে অ্যাম্বুলেন্সও পাঠাচ্ছে নবান্ন।

https://twitter.com/MamataOfficial/status/1664652476136697856?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1664652476136697856%7Ctwgr%5Ec97cef08afd3bb174edcae5d7ebd026ac3f81a06%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.thewall.in%2Fnews%2Fstate%2Fcoromondol-express-accident-cm-mamata-banerjee-says-state-govt-sent-a-team-to-balasore%2F

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলার অনেকে ওই ট্রেনে ছিলেন। তাঁদের অনেকে আহত হয়েছেন। আমরা দল পাঠাচ্ছি। ওড়িশা সরকার ও রেলের সঙ্গেও সমন্বয় রাখছে রাজ্য সরকার। একটি কন্ট্রোল রুমও চালু করেছে নবান্ন। তার নম্বর ০৩৩-২২১৪৩৫২৬ ও ০৩৩-২২৫৩৫১৮৫। আপাতত সারাক্ষণ এই দু’টি নম্বর সক্রিয় থাকবে। যাঁদের পরিবারের লোকজন করমণ্ডলে ছিলেন তাঁরা যোগাযোগ করে পরিস্থিতির বিষয়ে আপডেট নিতে পারবেন।

https://twitter.com/wbpolice/status/1664667059752509440?s=48

জানা গেছে , যে নয়া ‘লিঙ্ক-হফম্যান-বুশ’ কামরা থাকলে দুর্ঘটনা ঘটলেও তার অভিঘাত খুব সামান্য হওয়ার কথা, পুরনো কামরা দিয়েই চলছিল ট্রেনটি। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে যা ছবি, ভিডিও দেখা যাচ্ছে তাতে অনেকেরই আশঙ্কা মৃত্যু সংখ্যা আরও বাড়তে পারে। জখমের সংখ্যাও অনেক। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে উদ্ধার কাজ ও গোটা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য দায়িত্ব দিয়েছেন। যেভাবে তিনটে ট্রেন এক লাইনে চলে এসেছিল এবং এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে তাতে ফের একবার রেলের পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠে গিয়েছে।

করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির ধাক্কা, বালেশ্বরের কাছে ভয়াবহ দুর্ঘটনায় মৃত একশরও বেশি


```