Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ফের খড়্গপুর আইআইটিতে র‌্যাগিংয়ের অভিযোগ! তদন্ত শুরু করল পুলিশ

আইআইটি কর্তৃপক্ষের অভিযোগপত্রে কোনও পড়ুয়ার নাম নেই। গত ৮ নভেম্বর খড়্গপুর টাউন থানায় র‌্যাগিংয়ের অভিযোগ জমা পড়ে।

ফের খড়্গপুর আইআইটিতে র‌্যাগিংয়ের অভিযোগ! তদন্ত শুরু করল পুলিশ

শেষ আপডেট: 16 November 2023 23:46

দ্য ওয়াল ব্যুরো: ফের খড়্গপুর আইআইটিতে উঠল র‌্যাগিংয়ের অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রুজু হয়। আইআইটি কর্তৃপক্ষের অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও আইআইটি কর্তৃপক্ষের অভিযোগপত্রে কোনও পড়ুয়ার নাম নেই। গত ৮ নভেম্বর খড়্গপুর টাউন থানায় র‌্যাগিংয়ের অভিযোগ জমা পড়ে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় উঠেছিল র‌্যাগিংয়ের অভিযোগ। তারপর থেকেই এই ব্যাপারে তৎপর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। খড়্গপুর আইআইটিতে আবার র‌্যাগিংয়ের অভিযোগের ঘটনা সামনে আসতেই কর্তৃপক্ষের কাছে মেল পাঠায় ইউজিসি। তাদের দাবি, কোনও পড়ুয়া র‌্যাগিং প্রতিরোধী (অ্যান্টি র‌্যাগিং) পোর্টালে অভিযোগ জানিয়েছিল। তারপরই থানায় অভিযোগ জানায় আইআইটি কর্তৃপক্ষ। 

অভিযোগপত্রে কোনও পড়ুয়ার নামের উল্লেখ না থাকলেও একটি সূত্রের খবর, দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমেস্টারের এক পড়ুয়া র‌্যাগিংয়ের শিকার হয়েছে বলে অভিযোগ। তৃতীয় ও চতুর্থ বর্ষের কয়েকজন পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগের তির। 

খড়্গপুর থানার এক পুলিশ অফিসারের কথায়, 'আইআইটি কর্তৃপক্ষের তরফে একটি অভিযোগ হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।' সূত্রের খবর, দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়াকে সারা রাত ধরে র‌্যাগিং করা হয়েছে। কোন হলে এই ঘটনা ঘটেছে তার সন্ধান শুরু হয়েছে।

বৃহস্পতিবার আইআইটি কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, গত ৮ নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি-র অ্যান্টি র‌্যাগিংয়ের পোর্টালে একটি অভিযোগ দায়ের হয়েছিল। ইউজিসি থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে ২৪ ঘণ্টার মধ্যে খড়গপুর টাউন থানায় এফআইআর করা হয়। কিন্তু কে অভিযোগ করেছে তা এখনও জানা যায়নি। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটতে পারে তার জন্য আবাসনের হলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 


```